কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৪, ০৭:৫২ এএম
আপডেট : ২০ মে ২০২৪, ০৩:১৩ পিএম
অনলাইন সংস্করণ

রাইসির ঘটনায় উচ্ছ্বসিত মার্কিন সিনেটর

ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসি। ছবি : সংগৃহীত
ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসি। ছবি : সংগৃহীত

হেলিকপ্টার দুর্ঘটনার পর ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসিকে ঘিরে দুশ্চিন্তার ডালপালা বাড়ছে। এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এই দুর্ঘটনার পর থেকে ইরানের পাশে দাঁড়ানোর প্রস্তাব দিয়েছে বেশ কয়েকটি দেশ। একই সঙ্গে বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তবে এই দুর্ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে একধরনের উচ্ছ্বাস করতে দেখা গেছে একজন মার্কিন সিনেটরকে।

সোমবার (২০ মে) আন্তর্জাতিক সংবাদ সংস্থা আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

হেলিকপ্টার দুর্ঘটনার পর সোমবার (২০ মে) রিক স্কট নামে এক রিপাবলিকান আইন প্রণেতা ইরানের প্রেসিডেন্টের দুর্ঘটনাকে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

পোস্টে তিনি বলেন, ‌‘তাকে (রাইসি) ভালোবাসা বা সম্মান নয়, এমনকি কেউ তাকে মিসও করবে না। যদি তিনি মারা যান, আমি সত্যিই আশা করি ইরানি জনগণ তাদের দেশকে খুনি স্বৈরশাসকের হাত থেকে ফিরিয়ে নেওয়ার সুযোগ পাবে।’

এদিকে সোমবার (২০ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসি ও তার পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার পর রাশিয়া, আজারবাইজান, আর্মেনিয়া এবং ইরাক উদ্ধারকাজে সহায়তা করার প্রস্তাব দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়াও দুর্ঘটনার পরপর এর কারণ অনুসন্ধানে সহায়তার প্রস্তাব দিয়েছে। অপরদিকে সংযুক্ত আরব আমিরাতও সমর্থন দিয়েছে এবং বলেছে যে তারা ইরানের পাশে আছে।

হোয়াইট হাউসের একজন মুখপাত্রের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ঘটনার বিষয়ে অবহিত করা হয়েছে এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস দুর্ঘটনার খোঁজ নিচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: রাইসির হেলিকপ্টার দুর্ঘটনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

বিশ্বকাপ জিতলে সবচেয়ে বেশি বোনাস পাবে ব্রাজিল

বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী

আজু মোটর কলেজের বাংলাদেশ মেধা উন্নয়ন কর্মসূচির শুভ সূচনা

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

খুবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ

উন্নত চিকিৎসা তথ্য ও সেবা এখন হাতের মুঠোয়

১০

‘চানাচুর মার্কা’ বাজেট, শুনতে ভালো কিন্তু খেলে পেট খারাপ : আমির হামজা

১১

জাবিতে মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন

১২

তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে : প্রধানমন্ত্রী

১৩

জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ

১৪

ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী 

১৫

হোসাইন মোহাম্মদ দিদারের কবিতা : দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন

১৬

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

১৭

পাকিস্তানের প্রস্তাবে যেখানে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

১৮

শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন জাইমা রহমান

১৯

সংসদে প্রধানমন্ত্রী / হজের খরচ আরও কমাতে কাজ করছে সরকার

২০
X