কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪, ০৫:৫৪ এএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ১০:১৪ এএম
প্রিন্ট সংস্করণ

দুদিন চেয়েছিলেন শেখ হাসিনা বেঁধে দেওয়া হয় ৪৫ মিনিট

পদত্যাগ
দুদিন চেয়েছিলেন শেখ হাসিনা বেঁধে দেওয়া হয় ৪৫ মিনিট

ক্ষমতা ছাড়ার আগে নেতাকর্মীদের নিরাপদে সরে যাওয়ার জন্য দুদিন সময় চেয়েছিলেন শেখ হাসিনা। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে পদত্যাগের জন্য ৪৫ মিনিট সময় দেওয়া হয়। এর পরই বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পেশ করেন সাবেক প্রধানমন্ত্রী। সেখান থেকেই ছোট বোন শেখ রেহানাকে নিয়ে একটি সামরিক উড়োজাহাজে করে দেশ ছাড়েন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুর আড়াইটায় বঙ্গভবন থেকে শেখ হাসিনা ও শেখ রেহানাকে নিয়ে যাত্রা করে। দুই বোনকে বহনকারী সামরিক যানটির চালক ছিলেন বিমানবাহিনীর এয়ার কমডোর আব্বাস। তিনি ১০১ স্কোয়াড্রনের সদস্য।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সময় সোমবার বিকেল ৫টা ৩৬ মিনিটে শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজ ভারতের রাজধানী নয়াদিল্লির কাছের গাজিয়াবাদে (উত্তর প্রদেশ) হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করে। এ সময় ভারতের সেনাবাহিনীর কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

একটি সূত্রে জানা গেছে, শেখ হাসিনা কয়েকদিন দিল্লিতে থাকবেন। এরপর তিনি লন্ডনে যাবেন।

বিভিন্ন সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের জন্য ৪৫ মিনিট সময় দেওয়া হয়। এ সময় দলীয় নেতাকর্মীদের নিরাপদে দেশের বাইরে পাঠাতে তিনি সেনাবাহিনীর কাছে দুদিন সময় চান। উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনী সে প্রস্তাবে রাজি হয়নি। কারণ সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকামুখী ছাত্র-জনতার ঢল নামে। ঢাকার চারপাশ থেকে লাখ লাখ মানুষ গণভবনমুখী যাত্রা শুরু করে। সেক্ষেত্রে গণভবন রক্ষা করতে হলে সেনাবাহিনীকে রক্তপাত করতে হতো। তাই সেই ঝুঁকি না নিয়ে শেখ হাসিনাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, দেশ ছাড়ার আগে শেখ হাসিনা জাতির উদ্দেশে একটি ভাষণ দিয়ে যেতে চেয়েছিলেন। তার ইচ্ছা ছিল যাওয়ার আগে ভাষণটি রেকর্ড করা হবে এবং পরে তা প্রচার করা হবে। কিন্তু তাকে সেই সুযোগও দেওয়া হয়নি।

ভারতীয় একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শেখ হাসিনা তাকে উদ্ধারের জন্য নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিন্তু তাকে উদ্ধারে ভারত থেকে বাংলাদেশে বিমান পাঠানো হবে না বলে জানায় নয়াদিল্লি। ভারতের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের আকাশসীমায় ভারত কোনো বিমান পাঠাতে পারে না। কারণ তাতে আইন লঙ্ঘিত হতে পারে।

শেখ হাসিনাকে যে কোনো উপায়ে আগে ভারতের সীমানায় পৌঁছাতে পারলে তাকে সহায়তা করা হবে বলে জানায় ভারতীয় কর্তৃপক্ষ।

শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রে এবং মেয়ে সায়মা ওয়াজেদ দিল্লিতে থাকেন। সে কারণেই তিনি প্রাথমিকভাবে দিল্লিতে গেছেন বলে মনে করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১০

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১১

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১২

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৩

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৪

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৫

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৬

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৮

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৯

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

২০
X