কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ০২:৫১ এএম
আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০৮:২৫ এএম
প্রিন্ট সংস্করণ

জাতিসংঘকে হঠাৎ কেন ‘অপ্রাসঙ্গিক’ বললেন মোদি?

জাতিসংঘকে হঠাৎ কেন ‘অপ্রাসঙ্গিক’ বললেন মোদি?

মধ্যপ্রাচ্য সংকট এবং চীন-মার্কিন উত্তেজনার কথা উল্লেখ করে ক্রমবর্ধমান বৈশ্বিক সংঘাতের মধ্যে জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে অপ্রাসঙ্গিক বলে সমালোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত রোববার যুক্তরাষ্ট্রের পডকাস্ট হোস্ট লেক্স ফ্রিডম্যানকে দেওয়া এক সাক্ষাৎকারে মোদি এসব কথা বলেন। তার মতে, জাতিসংঘ এবং অন্য আন্তর্জাতিক সংস্থাগুলো ‘প্রায় অপ্রাসঙ্গিক’ হয়ে পড়েছে, কারণ তাদের মধ্যে ‘কোনো সংস্কার’ আর বাকি নেই।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘যেসব আন্তর্জাতিক সংস্থা তৈরি হয়েছিল, সেগুলো প্রায় অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে, সেগুলোতে কোনো সংস্কার নেই। জাতিসংঘের মতো প্রতিষ্ঠান তাদের ভূমিকা পালন করতে পারছে না। বিশ্বের যেসব মানুষ আইন-কানুনকে গুরুত্ব দেয় না, তারা সবকিছু করছে, কেউ তাদের থামাতে পারছে না।’ করোনা মহামারি থেকে পাওয়া শিক্ষার কথাও তুলে ধরেন মোদি, যা প্রতিটি দেশের দুর্বলতা উন্মোচিত করে এবং বৈশ্বিক সংকটের সময় ঐক্যের প্রয়োজনীয়তা চোখে আঙুল দিয়ে দেখিয়েছিল। লেক্স ফ্রিডম্যানকে ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, ‘কভিড-১৯ আমাদের সবার সীমাবদ্ধতা উন্মোচিত করে দিয়েছে। আমরা নিজেদের যতই মহান জাতি, খুব প্রগতিশীল, খুব বৈজ্ঞানিকভাবে উন্নত মনে করি না কেন; কভিড-১৯ এর সময়ে আমরা সবাই, বিশ্বের প্রতিটি দেশ মাটিতে নেমে এসেছে।’ মোদি বলেন, ‘তখন মনে হচ্ছিল, পৃথিবী এর থেকে কিছু শিখবে, আর আমরা এক নতুন বিশ্বব্যবস্থার দিকে এগিয়ে যাব। কিন্তু দুর্ভাগ্যবশত পরিস্থিতি এমন ছিল যে, শান্তির দিকে এগিয়ে যাওয়ার পরিবর্তে পৃথিবী ভেঙে পড়েছিল, অনিশ্চয়তার একসময় আসে এবং যুদ্ধ আরও সংকট তৈরি করে।’

মোদি বলেন, ‘আমি আগেও বলেছি বিশ্বের প্রতিটি দেশই পরস্পরের ওপর নির্ভরশীল ও পরস্পরের সঙ্গে যুক্ত। প্রত্যেকেরই প্রত্যেকের প্রয়োজন। কেউ একাকী কোনো কিছু করতে পারে না। আমি যত আন্তর্জাতিক ফোরামে অংশ নিয়েছি, সবখানেই দেখেছি যে সবাই যুদ্ধ-সংঘাত নিয়ে উদ্বিগ্ন। আশা করি, খুব দ্রুত এসব সংঘাত থেকে আমরা মুক্তি পাব।’

গত বছর নরেন্দ্র মোদি জাতিসংঘের ‘সামিট অব দ্য ফিউচার’-এ তার ভাষণে পরিবর্তনের জন্য একটি স্পষ্ট আহ্বান জানিয়েছিলেন। উল্লেখ করেছিলেন, সংস্কার হলো প্রাসঙ্গিকতার চাবিকাঠি। কয়েক দশক ধরে ভারত যুক্তি দিয়ে আসছে যে, তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হওয়ার যোগ্য। নয়াদিল্লি বলছে, ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত ১৫-জাতির কাউন্সিল একবিংশ শতাব্দীতে তার উদ্দেশ্যের জন্য উপযুক্ত নয় এবং সমসাময়িক ভূ-রাজনৈতিক বাস্তবতাও প্রতিফলিত করে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১০

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১১

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১২

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৩

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৪

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৫

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৬

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৭

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৮

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৯

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

২০
X