কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ০৯:১৪ পিএম
আপডেট : ০১ জুলাই ২০২৫, ০৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ

নিয়ন্ত্রণ হারিয়ে ৯০০ ফুট নিচে নেমেছিল এয়ার ইন্ডিয়ার সেই বিমান

এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ। ছবি : সংগৃহীত
এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ। ছবি : সংগৃহীত

আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার মাত্র দুই দিন পর আরেকটি এয়ার ইন্ডিয়া ফ্লাইট মাঝ আকাশে গুরুতর ঘটনার শিকার হয়েছে। ১৪ জুন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভিয়েনার উদ্দেশে উড্ডয়ন করা একটি বোয়িং ৭৭৭ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ করেই ৯০০ ফুট নিচে নেমে আসে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ঘটনার পরপরই বিমানটির দুই পাইলটকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং একটি পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্স এ ঘটনা নিশ্চিত করেছে।

এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র বলেন, ‘পাইলটের জমা দেওয়া রিপোর্ট পাওয়ার পর আমরা নিয়ম মেনে ঘটনাটি ডিজিসিএ-কে (ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন) জানিয়েছি। বিমানের ব্ল্যাক বক্স থেকে পাওয়া তথ্য অনুযায়ী একটি বিস্তারিত তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পাইলটদের দায়িত্ব থেকে সরিয়ে রাখা হয়েছে।’

জানা গেছে, মাঝআকাশে এমন বিপজ্জনক পরিস্থিতির পরেও বিমানটি নিরাপদেই ৯ ঘণ্টা ৮ মিনিট ফ্লাইট শেষে ভিয়েনায় অবতরণ করে। তবে দুর্ঘটনার মুখ থেকে ফিরে আসার বিষয়টি গুরুত্ব দিয়েই দেখছে বিমান সয়স্থাটি।

এই ঘটনার মাত্র দু’দিন আগে, ১২ জুন, আহমেদাবাদ থেকে উড্ডয়ন করার পরপরই লন্ডনগামী বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানটি দুর্ঘটনার শিকার হয়। এতে বিমানে থাকা ২৪২ জন যাত্রীর মধ্যে ২৪১ জন নিহত হন, এবং বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দাও প্রাণ হারান।

দুর্ঘটনার পর বিমানের ‘ব্ল্যাক বক্স’ উদ্ধার করা হয়। বিমানটিতে ঠিক কি ঘটেছিল তদন্ত করছেন বিশেষজ্ঞরা। আগামী ১১ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশের সম্ভাবনা রয়েছে। রিপোর্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এতে এই দুর্ঘটনার সম্ভাব্য কারণ ও ত্রুটির উৎস প্রকাশ পেতে পারে।

এদিকে, দুর্ঘটনার পর বিমান পরিবহণের নিরাপত্তা নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির একটি বৈঠক গঠণ করা হয়। কমিটি ২৩ জুন বৈঠকে বসবে বলে জানা গেছে। সেখানে সাম্প্রতিক বিমান দুর্ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে বিমান চলাচলের নিরাপত্তা ও জনবল ঘাটতির বিষয়টি প্রাধান্য পাবে বলে বলে ধারণা করা হচ্ছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১০

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১১

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১২

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৩

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৪

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৫

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৬

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৭

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৮

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৯

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

২০
X