Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ',33,27)' at line 1
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৭ জুন ২০২৩, ০৩:১০ পিএম
প্রিন্ট সংস্করণ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

শেখ হাসিনা। ছবি: সংগৃহীত
শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

দ্রব্যমূল্য নিয়ে জনগণের কষ্ট লাঘবে চলমান উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, মূল্যস্ফীতি মোকাবিলা করতেই হবে। গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা শেষে প্রধানমন্ত্রীর অনুশাসনগুলো তুলে ধরে ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী বলেছেন, দেশে এ মুহূর্তে মূল্যস্ফীতি ও বিদ্যুতের কারণে মানুষ কষ্টে আছে। এটা গ্রহণযোগ্য নয়। মানুষ কষ্টে আছে এটা স্বীকার করে বসে থাকলে তো হবে না। অর্থনৈতিক এবং রাজনৈতিকসহ নানা কৌশল দিয়ে এটি মোকাবিলা করতে হবে। প্রথম উদ্দেশ্যই হবে মূল্যস্ফীতি যেন আর না বাড়ে, সেটি নিশ্চিতে কাজ করা। মূল্যস্ফীতির বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন, মূল্যস্ফীতি কেন এত বাড়বে। মূল্যস্ফীতি বাড়ার কারণ গবেষণা করে খুঁজে বের করার নির্দেশও দিয়েছেন তিনি।

সভায় প্রধানমন্ত্রী আরও বলেন, মূল্যস্ফীতি মোকাবিলা করতেই হবে। প্রথম উদ্দেশ্য আর যেন এটা না বাড়ে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য বাজারে স্টক বাড়াতে হবে। আমদানি ও অভ্যন্তরীণ উৎপাদন বাড়াতে হবে। দেশব্যাপী বিভিন্ন পয়েন্টে নিত্যপণ্যের স্টক বাড়াতে হবে। টিসিবিকে আরও জোরালোভাবে স্টক করতে হবে। তিনি বলেন, শুধু ঢাকায় স্টক করলে হবে না। রাজশাহী, খুলনা, সিলেট, চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় সংবেদনশীল পণ্যের স্টক বাড়াতে হবে। সংবেদনশীল আইটেম যেগুলো—বিশেষ করে রাতারাতি দাম বেড়ে যায় সেগুলোর স্টক বাড়াতে হবে। চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ যা আছে সবকিছুর স্টক বাড়াতে হবে। এসব কৌশল দ্রুত নিতে হবে।

প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়ে বলেন, সারা দেশের যেখানে যেখানে কৃষিপণ্য বেশি উৎপাদন হয় সেসব এলাকায় খাদ্য গুদাম নির্মাণ করতে হবে। বিশেষ করে বৈজ্ঞানিক ভিত্তিতে পেঁয়াজ, আদা, রসুন ইত্যাদির মতো পচনশীল কৃষি পণ্যের জন্য আঞ্চলিকভাবে সংরক্ষণাগার গড়ে তোলার নির্দেশ দিয়েছেন তিনি।

শেখ হাসিনা বলেন, বৈদেশিক ঋণের চাপ কমাতে জিটুজি ঋণের ব্যবহার বাড়াতে হবে। আমাদের জায়গা থেকে এসব অর্থ ব্যয়ে জোর দিতে হবে। এটাতে যেন কোনো গাফিলতি না হয়। বিদেশি ঋণের প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শৌচাগারে সিগারেট ধরানোর সময় বিস্ফোরণ, কলেজছাত্রের মৃত্যু

ভেড়ামারায় সাপের কামড়ে স্বামীর মৃত্যুতে পাগলপ্রায় অন্তঃসত্ত্বা স্ত্রী

থানায় সেবা নিতে এসে কেউ যেন কষ্ট না পায়: আইজিপি

মাইক্রোবাসে আগুন, প্রাণে বাঁচলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদকর্মীরা

তিন ঘণ্টার ব্যবধানে ময়মনসিংহে আবারও ট্রেন লাইনচ্যুত

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

২৫টি এয়ারক্রাফট দিয়ে ২০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

প্রথম ফিউচারনেশন ফিল্ম ফেস্ট ২০২৬ 

শিক্ষক সংকটে মান হারাচ্ছে তারাগঞ্জ ওয়াকফ এস্টেট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়

সুরে সুরে মোহাম্মদ রফিকে স্মরণ

১০

আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং কখনোই জানাব না: ইরানের স্পিকার

১১

সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১২

যারা মনে করেন ইরানের সঙ্গে আলোচনা সম্ভব নয়, তাদের এমন অবস্থানে হতাশ ভান্স

১৩

বন্দর আব্বাসে নতুন করে মার্কিন হামলা, দাবি সেন্টকমের

১৪

ফাইনালে কি নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার খেলোয়াড়রা, ফিফার নিয়ম কী বলছে?

১৫

বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান

১৬

মৌলভীবাজারে রথযাত্রা অনুষ্ঠিত

১৭

বান্দরবানে রথযাত্রা উদযাপন

১৮

নবাবগঞ্জে রথযাত্রা উদযাপিত

১৯

নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম

২০
X