রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১০:৫৪ এএম
প্রিন্ট সংস্করণ

রূপগঞ্জে কলেজছাত্রীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক কলেজছাত্রীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দুপুরে অচেতন অবস্থায় মুড়াপাড়া কলেজের পেছন থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। মেয়েটি বর্তমানে ওই হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। এ ঘটনায় একাদশ শ্রেণি পড়ুয়া ওই ছাত্রীর মা রূপগঞ্জ থানায় একটি অভিযোগ করেছেন।

কলেজছাত্রীর বাবা জানান, মঙ্গলবার সকালে কলেজে যাওয়ার উদ্দেশে তার মেয়ে বাড়ি থেকে বের হয়। পরে দুপুরে তাদের ফোন দিয়ে মেয়েকে অপহরণের কথা জানিয়ে ১ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। তবে এ ঘটনায় থানায় গিয়ে সহযোগিতা চাইলেও পুলিশ সহযোগিতা করেনি বলে অভিযোগ করেন তিনি।

মেয়েটির বাবা বলেন, অপহরণকারীদের ফোন পেয়ে তিনি রূপগঞ্জ থানায় গিয়ে ওসির সঙ্গে কথা বলে সহযোগিতা চাইলে ওসি লিখিত অভিযোগ করার পরামর্শ দেন। পরে থানায় একটি লিখিত অভিযোগ করার পর দায়িত্বরত দারোগা আব্দুল করিম তাকে সহযোগিতা না করে উল্টো বলেন তাদের মেয়ে কোনো ছেলের সঙ্গে প্রেম করে চলে গেছে। সেখানে খোঁজ করে দেখার জন্য বলেন। পরে বুধবার দুপুরে অচেতন অবস্থায় মেয়েকে মুড়াপাড়া কলেজের পেছনে ফেলে রেখে তাদের ফোন করে জানানো হয় মেয়েকে নিয়ে যেতে। সেই তথ্যমতে গিয়ে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় মেয়েকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম বলেন, ‘অভিযোগ পেয়ে রাত ৮টা পর্যন্ত টহল দিয়েছি। যে মোবাইল নম্বর থেকে ফোন দেওয়া হয়েছিল, সেটি বন্ধ ছিল। তারপরও সর্বোচ্চ চেষ্টা করেছি। তাদের সহযোগিতা করা হয়নি এ অভিযোগ সঠিক নয়। (গতকাল) দুপুরে উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত যাই। ভিকটিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘ভিকটিমের পরিবার আমার কাছে এলে ভিকটিমকে উদ্ধারে আমাদের অভিযান পরিচালনা করা হয়। তবে টাকা চাওয়ার নম্বরটি বন্ধ থাকায় উদ্ধার কাজে ব্যাঘাত ঘটে। অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।’

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

১০

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১১

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১২

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১৩

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১৪

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৫

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৬

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৭

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৮

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৯

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

২০
X