Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ',8)' at line 1
বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৩ জুন ২০২৩, ০৫:০৭ এএম
প্রিন্ট সংস্করণ

মানবাধিকার কমিশনের আদলে সংস্থা বানিয়ে প্রতারণা

মানবাধিকার কমিশনের আদলে সংস্থা বানিয়ে প্রতারণা

জাতীয় মানবাধিকার কমিশনের (এনএইচআরসি) আদলে বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) গড়ে তুলে দেশে-বিদেশে প্রতারণা চালিয়ে যাচ্ছে একটি চক্র। এ চক্রের মূলহোতা বিএইচআরসির সেক্রেটারি জেনারেল নারায়ণগঞ্জের রূপপুর থানার দাউদপুরের সাইফুল ইসলাম দিলদার। নিজ গাড়িতে ব্যবহার করেন এনএইচআরসির লোগোর আদলে তৈরি করা লোগো।

অভিযোগ উঠেছে, প্রটোকল চেয়ে ডিসি-এসপিদেরও ধমক দেন সাইফুল। ‘কমিশন’ শব্দটি ব্যবহারের ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকলেও

এনএইচআরসির আদলে তৈরি করেছেন ওয়েবসাইট। এ প্রতিষ্ঠানকে ব্যবহার করে করেন নানা ধরনের প্রতারণা। এমনকি মুক্তিযোদ্ধা না হয়েও নামের আগে ব্যবহার করেন বীর মুক্তিযোদ্ধা।

এমন সব অভিযোগের পাহাড় নিয়ে হাইকোর্টের দারস্থ হয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। দায়ের করেছেন আদালত অবমাননার মামলা। এর পরও থামানো যাচ্ছিল না চক্রটিকে। অবশেষে গত রোববার জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষে বেঞ্চ সহকারি মো. আক্তারুজ্জামান বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় অভিযোগ আনা হয়েছে প্রতারণা, মানব পাচার, অর্থ আত্মসাৎ ও পাচারের।

মামলার পর গতকাল রাতেই গ্রেপ্তার হয়েছেন সাইফুল ইসলামসহ সাতজন। আজ তাদের আদালতে হাজির করবে তেজগাঁও থানা পুলিশ। গ্রেপ্তার অন্যরা হলেন রুহুল আমিন, বাদল মোল্লা, তাজউদ্দীন, কাইয়ুম, সূচী আফরিন ও আটক আইনের সংঘাতে আসা এক শিশু।

পুলিশ জানায়, তাদের গ্রেপ্তারের সময় বাংলাদেশ মানবাধিকার কমিশন সেক্রেটারি জেনারেলের ২০ ভিজিটিং কার্ড, ৯৬টি আইডি কার্ড, ১০টি গাইডলাইন বই, কর্মকর্তা কর্মচারীর তালিকা, বিভিন্ন ধরনের ১১টি সিল, ১৫টি সদস্য ফরম, ২০টি ক্যালেন্ডার, একটি মানি রিসিট বই, তিনটি সিপিইউ, এ সংস্থার লোগো ব্যবহৃত একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

গতকাল এক সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) এইচএম আজিমুল হক বলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন নামে একটি বেসরকারি মানবাধিকার সংস্থা দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে। জাতীয় মানবাধিকার কমিশনের আইন অনুযায়ী মানবাধিকার ‘কমিশন’ হিসেবে কমিশন শব্দটি শুধু জাতীয় মানবাধিকার কমিশন লিখতে পারবে। সেই আলোকে ‘বাংলাদেশ মানবাধিকার কমিশন’ নামীয় সংস্থাটির বিরুদ্ধে হাইকোর্ট ডিভিশনের রিট করলে হাইকোর্ট থেকে ‘কমিশন’ শব্দটি বাদ দেওয়ার জন্য আসামি সাইফুল ইসলাম দিলদারকে নির্দেশ দেন। কিন্তু তিনি নির্দেশনা অমান্য করে বিভিন্ন ধরনের আইনবহির্ভূত কর্মকাণ্ড পরিচালনা করে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

ডিসি বলেন, সংস্থাটির নামের শেষে ‘কমিশন’ ও সংক্ষেপে ‘বিএইচআরসি’ শব্দ দুটি কোথাও ব্যবহার করতে পারবে না বলে আদালত নির্দেশ দিলেও তা অমান্য করে তারা। সেইসঙ্গে জাতীয় মানবাধিকার কমিশনের আদলে ওয়েবসাইট তৈরি করে বিভিন্ন ধরনের অপরাধ ও বিভিন্ন প্রচার-প্রচারণা চালাচ্ছে। এ ছাড়া তাদের ফেসবুক ও ওয়েবসাইটে সদস্যপদ সংগ্রহসহ বিভিন্ন দেশে লোক পাঠানোর প্রচার চালিয়ে প্রতারণা করছিলেন সাইফুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১০

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১১

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১২

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৩

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৪

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১৫

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

১৬

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

১৭

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

১৮

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১৯

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

২০
X