মাসুদ রানা
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ০১:২১ এএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ১০:০২ এএম
প্রিন্ট সংস্করণ

চাকরি যাওয়ার পর দুই কনস্টেবল ছিনতাইয়ে

চার্জশিট দাখিল
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন মো. মনিরুল ইসলাম ও সাব্বির আহমেদ ওরফে মেহেদী। কয়েক বছর আগে দুজন পুলিশ বাহিনী থেকে চাকরিচ্যুত হন। এরপর ডিবি পুলিশ পরিচয়ে শুরু করেন ছিনতাই। এতে পুলিশের হ্যান্ডকাফ ও ভাড়ায় চালিত গাড়ি ব্যবহার করতেন তারা। ছিনতাইয়ের ঘটনায় রাজধানীর মতিঝিল থানায় করা মামলায় চাকরিচ্যুত দুই পুলিশ কনস্টেবলসহ তিনজনের বিরুদ্ধে দেওয়া চার্জশিটে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ও মতিঝিল থানার উপপরিদর্শক মো. নাজমুল্লাহ আদালতে এ চার্জশিট দাখিল করেছেন।

এ বিষয়ে আদালতের মতিঝিল থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক শাহ আলম কালবেলাকে বলেন, ‘ছিনতাইয়ের ঘটনায় চাকরিচ্যুত দুই কনস্টেবলসহ তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। এ মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় সিএমএম আদালতে পাঠানো হয়েছে।’

চার্জশিটভুক্ত আসামিরা হলেন—গাড়িচালক মো. সাদ্দাম হোসাইন, চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল মো. মনিরুল ইসলাম ও সাব্বির আহমেদ ওরফে মেহেদী। বর্তমানে তারা জামিনে রয়েছেন। এ মামলার অভিযোগ প্রমাণে ১৪ জনকে সাক্ষী করা হয়েছে।

মামলার চার্জশিটে বলা হয়েছে, মনিরুল ইসলাম পুলিশ কনস্টেবল পদে খাগড়াছড়ি পুলিশ লাইনে কর্মরত থাকাকালে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। এরপর তিনি পুলিশ বাহিনী থেকে চাকরিচ্যুত হন। সাব্বির আহমেদ নৌ পুলিশে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। সিডিএমএস পর্যালোচনায় এবং থানার রেকর্ড যাচাইয়ে নারায়ণগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। তিনি বাংলাদেশ নৌ পুলিশ থেকে চাকরিচ্যুত হন। পরে তার বিরুদ্ধে মতিঝিল ও দারুস সালাম থানায় পৃথক আরও দুটি মামলা হয়।

চার্জশিটে উল্লেখ করা হয়েছে, আসামিরা মামলার ঘটনার সময় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে মামলার ভিকটিম রিয়াজ হোসেনকে জোরপূর্বক হ্যান্ডকাফ পরিয়ে মারধর করে দস্যুতার ঘটনাটি ঘটান। এ মামলার ঘটনায় জব্দকৃত গাড়িটি আসামি মনিরুল ও সাব্বির যাত্রাবাড়ী থানাধীন নান্দনিক মোহাম্মদিয়া টাওয়ার থেকে নিয়ে বের হন। এই গাড়িটি দিয়েই তারা এ মামলার ঘটনাটি ঘটান। মোবাইল ফোনের বিভিন্ন অ্যাপস ব্যবহার করে যোগাযোগ করতেন তারা। গাড়িটি জোসনা নামে একজন মহিলার কাছ থেকে ভাড়ায় নিয়ে আসামি সাব্বির চালাতেন বলে জানা যায়। মামলার ঘটনাটি সার্বিক তদন্তে, সাক্ষীদের জবানবন্দি, জব্দকৃত আলামত, তদন্তকালীন প্রাপ্ত তথ্যাদি পর্যালোচনায় আসামিদের বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, ভুক্তভোগী মো. রিয়াজ হোসেন ঢাকায় মার্কেটিং অফিসার হিসেবে চাকরি করেন। গত ১৬ জানুয়ারি তিনি সদরঘাটে কাজ সেরে রিকশায় মতিঝিল আসেন। হেঁটে অফিসে যাওয়ার সময় অজ্ঞাতপরিচয় দুজন ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে তার পেছন থেকে ব্যাগ টেনে ধরেন। এরপর হ্যান্ডকাফ পরিয়ে এলোপাতাড়ি কিলঘুসি মারতে থাকেন। একপর্যায়ে তাকে জোরপূর্বক প্রাইভেটকারে তোলা হয়। তখন তার পকেট থেকে ৫ হাজার টাকা বের করে নেয় তারা। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুজন পালিয়ে যান। এ ঘটনায় রিয়াজ হোসেন বাদী হয়ে রাজধানীর মতিঝিল থানায় মামলা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাহাঙ্গীর আলম

আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী

বয়স জালিয়াতি করে বিয়ের চেষ্টা, বন্ধ করল প্রসাশন

রাজনৈতিক উত্তাপ নেই / সাহাবুদ্দিনের পদত্যাগ: পাবনার পরিবেশ পুরোপুরি স্বাভাবিক

চাঁদা না পেয়ে ৪ জনকে কুপিয়ে জখম

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, প্রশ্নফাঁস রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস

কারও কথায় কান দেবেন না, বিএনপি আপনাদের নিরাপত্তা দেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

চট্টগ্রামে জমে উঠছে মেয়র নির্বাচন, মাঠে সম্ভাব্য প্রার্থীরা

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি, নিজেদের সিদ্ধান্ত জানাল অলিম্পিক কমিটি

মার্কিন গোয়েন্দাদের দাবি / মোজতবা খামেনি পরমাণু বোমা বানাতে বেশি আগ্রহী

১০

‘বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা ও গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে’

১১

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

১২

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

১৩

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

১৪

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

১৬

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

১৭

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

১৮

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

২০
X