কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ০৪:২০ এএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ১১:২৫ এএম
প্রিন্ট সংস্করণ

গরুর মাংসের দাম আরও বাড়াতে চান ব্যবসায়ীরা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

লাগামহীনভাবে বাড়তে থাকা গরুর মাংসের দাম গত বছর নভেম্বরে হঠাৎ করে ৬০০ টাকায় নেমে আসে। এতে রাজধানীতে গরুর মাংসের বিক্রি বাড়ে বহুগুণ। তবে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আপত্তির মুখে ৭ জানুয়ারি পর্যন্ত কেজিতে ৫০ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ হয় ৬৫০ টাকা। কিন্তু নির্ধারিত সময় শেষে ঢাকার বাজারগুলোতে ফের বাড়তে শুরু করে গরুর মাংসের দাম। বর্তমানে প্রায় সব দোকানেই ৭০০ বা তারও বেশি দামে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা লোকসানের অজুহাতে দাম আরও বাড়ানোর প্রস্তাব করেছে বলে জানান সংশ্লিষ্ট সমিতির নেতারা।

এদিকে গরুর মাংসের ব্যবসায় কারসাজির অভিযোগও পাওয়া যাচ্ছে। ব্যবসায়ীদের অভিযোগ, বড় (করপোরেট) প্রতিষ্ঠান ব্যবসায় আসতে মাংসের দাম কমিয়ে দিচ্ছে। আবার অনেকে কম দামের প্রলোভন দেখিয়ে নাড়িভুঁড়ি ও চামড়া বাদে বাকি সব মাংস বলে বিক্রি করে দিচ্ছে। এতে ক্রেতারা প্রতারিত হচ্ছেন। এ ছাড়া বাজার নিয়ে সিটি করপোরেশন ও ব্যবসায়ীদের সমন্বয় না থাকায় ভোক্তারা যে কোনো সিদ্ধান্ত মানতে বাধ্য হচ্ছেন। এই সুযোগে যৌক্তিক কারণ ছাড়াই বাড়ানো হচ্ছে মাংসের দাম।

এ বিষয়ে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মুর্তজা কালবেলাকে বলেন, নির্বাচন পর্যন্ত কেজিপ্রতি সাড়ে ৬০০ টাকায় বিক্রি করার সিদ্ধান্ত হয়েছিল। ওই সময়ে অনেক লোকসান হয়েছে। এভাবে চলতে থাকলে মাংস ব্যবসায়ীরা পথে বসবেন। সেজন্য আপাতত ৭০০ টাকা কেজি দরে বিক্রির সিদ্ধান্ত হয়েছে। যদিও এ দামেও খরচপাতি শেষে হাতে কিছু থাকে না। এ কারণে দাম আরও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

সমিতিটির তথ্যমতে, ২০১৮ সালে প্রতি কেজি গরুর মাংসের দাম ছিল ৩২০ টাকা, ২০১৯-২০২০ সালে ৫০০ টাকা, ২০২১ সালে ৬৫০ টাকা, ২০২২ সালে ৭০০ টাকা। গেল বছর তা ৮০০ টাকায় গিয়ে ঠেকে। বছর শেষে নভেম্বরে ৬০০ এবং ডিসেম্বর থেকে নতুন বছর ৭ জানুয়ারি পর্যন্ত বিক্রি হয় ৬৫০ টাকায়।

এখন নতুন করে দাম বাড়ানোর বিষয়ে ব্যবসায়ীরা বলছেন, চাহিদা-জোগানের ভিত্তিতে নির্ধারিত হবে মাংসের দাম। কারণ বেঁধে দেওয়া দামে লোকসান হচ্ছে। অন্যদিকে, ভোক্তাদের অভিযোগ, দাম বাড়াতেই নানা ইস্যু তৈরি করছেন ব্যবসায়ীরা। শবেবরাত ও রমজান সামনে রেখে এটি তাদের চক্রান্ত। তাদের কারসাজি রোধে সরকারের তদারকি বাড়ানো এবং যারা ন্যায্যমূল্যে মাংস বিক্রি করবেন তাদের সুরক্ষার ব্যবস্থা করার দাবি ভোক্তাদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

১০

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১১

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১২

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১৩

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১৪

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৫

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৬

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৭

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৮

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১৯

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

২০
X