তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ০২:১২ এএম
আপডেট : ২৮ জুলাই ২০২৪, ১২:৪২ পিএম
প্রিন্ট সংস্করণ

সৃজিতের হাতে এবার ‘শার্লক হোমস’

সৃজিতের হাতে এবার ‘শার্লক হোমস’

ভারতের জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি। থ্রিলার নির্মাণ করে এরই মধ্যে তিনি তার দক্ষতার প্রমাণ রেখেছেন। ফেলুদা এবং ব্যোমকেশের পর কিংবদন্তি ব্রিটিশ গোয়েন্দা চরিত্র ‘শার্লক হোমস’কে নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন তিনি। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন সৃজিত নিজেই।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, জিও সিনেমার জন্য তিনি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। যার গল্প নির্বাচন করা হয়েছে বিশ্ববিখ্যাত গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের ওপরে। সিনেমার গল্পও লিখেছেন তিনি। সম্প্রতি এর ফার্স্ট লুক প্রকাশ হয়েছে।

সিনেমার নাম ‘শেখর হোম’। পাজল আকারে সোশ্যাল মিডিয়ায় একটি মোশন পোস্টার শেয়ার করেছেন তিনি, যেখানে একাধিক ব্লক পরপর সেজে ধীরে ধীরে ফুটে উঠেছে শার্লক হোমসের মুখ। গায়ে কোট, মাথায় টুপি। ক্যাপশনে সৃজিত লিখেছেন, ‘সব সিনেমাকে একসঙ্গে জুড়লেই বুঝতে পারবেন, কেন একমাত্র এই মানুষটাই আমার সমস্ত রহস্যের সমাধান করতে পারেন।’ সঙ্গে এটাও জানিয়েছেন, শেখর হোম সিনেমাটি তৈরি হচ্ছে স্যার আর্থার কোনাল ডয়েলের লেখার অনুপ্রেরণায়। তবে সিনেমার প্রধান চরিত্রে দেখা যাবে বলিউডের প্রভাবশালী অভিনেতা কে কে মেননকে। যার একঝলক দেখানো হয়েছে ফার্স্ট লুকে। ওয়াটসনের চরিত্রে দেখা যাবে রণবীর শোরেকে। এ ছাড়া থাকবেন রসিকা দুগাল, কৃতি কুলহারি, দিব্যেন্দু ভট্টাচার্য, ঊষা উত্থুপ, কৌশিক সেন প্রমুখ। ওটিটি প্ল্যাটফর্ম জিও সিনেমায় মুক্তি পাবে শেখর হোম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দলীয় কার্যালয়ে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

১০

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১১

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

১২

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১৩

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১৪

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১৫

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১৬

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১৭

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

১৮

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১৯

৩টি নতুন ধানের জাত উদ্ভাবন 

২০
X