তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ১১:০৬ এএম
প্রিন্ট সংস্করণ

গ্রামের প্রেম, বাধাবিপত্তির গল্প ‘ফেরারি প্রেম’

নাটক ‘ফেরারি প্রেম’। ছবি: সংগৃহীত
নাটক ‘ফেরারি প্রেম’। ছবি: সংগৃহীত

প্রেম মানেই শুধু মধুর মুহূর্ত নয়—কখনো আসে সামাজিক বাধা, কখনো ক্ষমতার দম্ভ। ঠিক এমনই এক গল্প নিয়ে নির্মাতা সকাল আহমেদ হাজির হয়েছেন, নাম ‘ফেরারি প্রেম’।

গল্পের কেন্দ্রে—গ্রামের এক প্রভাবশালী ব্যক্তির একমাত্র মেয়ে আর গরিব ঘরের এক তরুণ। দুজনের চোখে চোখ পড়তেই জন্ম নেয় প্রেম। তবে সম্পর্কের কথা জানাজানি হতেই মেয়ের বাবা রেগে আগুন। প্রভাব খাটিয়ে জেলে পাঠানো হয় ছেলেটিকে। সেখান থেকে মুক্তি, আবারও প্রেমের শুরু—শেষে এ সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ায়, সেটাই দেখা যাবে নাটকে।

পুরো শুটিং হয়েছে ঢাকার উপকণ্ঠ পূবাইলের একদম গ্রামীণ আবহে। নির্মাতা সকাল আহমেদ বলেন ‘এটি গ্রামীণ প্রেমের গল্প হলেও এর ভেতরে সামাজিক বার্তা আছে। আমরা চেয়েছি, যেন দর্শক শুধু প্রেমের গল্প না দেখে—গল্পের আবেগও অনুভব করে। সুন্দর একটি সমাপ্তি দেওয়ার চেষ্টা করেছি।’

প্রধান চরিত্রে রয়েছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ জুনায়েদ বোগদাদি ও রিয়া মণি। তাদের সঙ্গে আরও অভিনয় করেছেন বড়দা মিঠুসহ অনেকে।

জুনায়েদ বললেন, ‘এমন গল্প সচরাচর হাতে আসে না। আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি, এখন অপেক্ষা দর্শকের প্রতিক্রিয়ার।’

অভিনেত্রী রিয়া যোগ করলেন ‘প্রেমের গল্পে অভিনয় করতে সবসময় ভালো লাগে। আমাদের জুটিকে দর্শক যে পছন্দ করছে, সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি।’

আগামী মাসে দেশের শীর্ষ এক চ্যানেলে প্রচারিত হবে ‘ফেরারি প্রেম’। প্রেমের টান, সামাজিক বাস্তবতা আর গ্রামীণ আবহ—সব মিলিয়ে দর্শকের মন ছুঁয়ে যাবে, এমনটাই আশা নির্মাতা ও শিল্পীদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১০

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১১

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১২

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১৩

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১৪

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১৫

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১৬

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৭

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৮

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৯

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

২০
X