কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বাঁশরীর উদ্যোগে মঞ্চায়িত হলো নজরুলের ‘সেতু-বন্ধ’

শিল্পকলা একাডেমিতে মঞ্চায়িত হয় কাজী নজরুল ইসলামের ‘সেতু-বন্ধ’। ছবি : কালবেলা
শিল্পকলা একাডেমিতে মঞ্চায়িত হয় কাজী নজরুল ইসলামের ‘সেতু-বন্ধ’। ছবি : কালবেলা

বাঁশরী রেপার্টরি থিয়েটারের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘সেতু-বন্ধ’ নাটক ঢাকার মঞ্চে মঞ্চায়িত হলো।

আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে মঞ্চায়িত হয় এই নাটকটি।

নাটকটি মঞ্চে নির্দেশনা দিয়েছেন স্বনামধন্য নাট্য ব্যক্তিত্ব গোলাম সরোয়ার। নাট্যভাবনা ও পরিকল্পনা করেছেন ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান। নাটক নির্মাণের বিভিন্ন দায়িত্বে ও অভিনয় করেছেন সুপরিচিত ও দক্ষ নাট্য শিল্পীরা। এটি ছিল ‘সেতু-বন্ধ’ নাটকের প্রথম শো।

নাট্য নির্দেশক গোলাম সারোয়ার বলেন, কাজী নজরুল ইসলাম আমাদের কাছে প্রধানত কবি, সুরস্রষ্টা এবং গীতিকার হিসাবে পরিচিত। এর বাইরেও তার অমর সৃষ্টি ভান্ডার রয়েছে। ছোট গল্প, বড় গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ ইত্যাদি। রচনার তালিকায় নাটক খুবই কম। তারপরও তার নাটকগুলোর মধ্যে ‘সেতু-বন্ধ' একটি অসাধারণ নাটক। প্রত্যেক নাট্যকারের নাটকে একটি বিশেষ বৈশিষ্ট্য থাকে।

বাঁশরী সংগঠনের প্রাণ পুরুষ ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামানকে ধন্যবাদ জানান এমন কাজ করার পেছনে উৎসাহ ও সহযোগিতা করার জন্য।

এই নাটকের প্রেক্ষাপটে নদী দূষণ এবং নদীতে বাঁধ দেয়ায় ক্ষতিকর প্রভাব যা সমকালীন বাস্তবতায় প্রয়োজনীয়। নজরুলের দূরদর্শী চিন্তার প্রভাব বর্তমান সময়কালেও অত্যন্ত গ্রহণযোগ্য। যদিও প্রতীকী ধর্মীতায় রচিত এবং উপস্থাপনায় ফ্যান্টাসী এ নাটকের বৈশিষ্ট্য।

বাঁশরী নজরুল চর্চা কেন্দ্রের সভাপতি ও নাটক মঞ্চায়নের উপদেষ্টা ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গল্প-উপন্যাস থেকে দুই-একটি রূপান্তরিত নাটক মঞ্চস্থ বা টেলিভিশনে প্রচারিত হলেও কবি রচিত নাটক মঞ্চে অনুপস্থিত। দুই বাংলার জন্যই কথাটা সত্য। এমন অবস্থায় আমরা বাঁশরী (একটি নজরুল চর্চা কেন্দ্র) থেকে নাটক মঞ্চস্থ করার উদ্যোগ গ্রহণ করি। ‘সেতু-বন্ধ’ প্রকৃতি ও পরিবেশরক্ষা-বিষয়ক নাটক। বাঁধ দিয়ে নদীর গতিপথ পরিবর্তন করার প্রতিবাদে কবি লিখেছিলেন সেতু-বন্ধ।

‘সেতু-বন্ধ’ নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শারমিন সঞ্চিতা খানম পিয়া, সুরভী রায়, চন্দ্রিমা দেয়া, জান্নাতুল ফেরদৌস হ্যাপী, হাসিনা আক্তার নিপা, মেহরান সানজানা, মোনালিসা মোনা, জয়িতা মহলানবীশ, শিবলী সাদিক প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১০

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১১

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১২

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৩

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৪

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৬

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৭

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৮

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৯

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

২০
X