কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ০৬:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

জিএলই এক্সপোতে ৫০টিরও বেশি ব্র্যান্ডের লিফট ও এস্কেলেটরের প্রদর্শনী

প্রদর্শনীতে আসা দর্শনার্থীদেরকে লিফট দেখাচ্ছেন আয়োজকরা। ছবি : সৌজন্যে
প্রদর্শনীতে আসা দর্শনার্থীদেরকে লিফট দেখাচ্ছেন আয়োজকরা। ছবি : সৌজন্যে

বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (আইসিসিবি) হল-২ এ চলছে গ্লোবাল লিফট এন্ড এস্কেলেটর এক্সপো ২০২৪। আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সসহ (এআই) অত্যাধুনিক প্রযুক্তির লিফটসহ ১০টি দেশের ৫০টিরও বেশি ব্র্যান্ডের লিফট ও এস্কেলেটরের প্রদর্শনী চলছে। পঞ্চম বারের মতো আয়োজিত এই প্রদর্শনী গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) শুরু হয়েছে। চলবে শনিবার (১২ অক্টোবর) পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এক্সপো সকলের জন্য উন্মুক্ত রয়েছে। আয়োজকরা জানান, দেশের ক্রমবর্ধমান আবাসন শিল্পে লিফট, এস্কেলেটর এবং এলিভেটরের বিকাশের লক্ষে আয়োজিত গ্লোবাল লিফট এন্ড এস্কেলেটর এক্সপো ২০২৪ একটি আন্তর্জাতিক প্রদর্শনী। যেখানে চীন, জাপান, ইটালি, তুরষ্ক, ফিনল্যান্ড, স্পেনসহ দেশ-বিদেশের প্রায় অর্ধশত প্রতিষ্ঠান তাদের এস্কেলেটর, এলিভেটর, লিফট এবং বিভিন্ন নিরাপত্তা সরঞ্জামাদির প্রদর্শনী করা হচ্ছে।

হলিউডের সিনেমায় যে সমস্ত প্রযুক্তির লিফট দেখা যায় যেমন কোন বাটনে চাপ দেয়া ছাড়া ইশারায় লিফট চলবে। আবার ক্যামেরায় চেহারা দেখে লিফট খুলবে। এরকম নানান প্রযুক্তির লিফটের পাশাপাশি বিভিন্ন সাইজের, কোয়ালিটির ও ডিজাইনের লিফট, এস্কেলেটর এবং এলিভেটরের প্রদর্শনী চলছে।

এখানে ছোট বাসা বাড়ি থেকে শুরু করে বৃহৎ কারখানা বা শপিং মলের জন্য সব ধরনের লিফট দেখে যাচাই করার সুযোগ রয়েছে। বাংলাদেশে এই শিল্পে অন্তত ১৫ হাজার কোটি টাকার বাজার রয়েছে। প্রতিনিয়ত এই বাজার বাড়বে বলেও খাত সংশ্লিষ্টরা মনে করেন। তাই এই শিল্প সম্পর্কে জানতে, নিজস্ব পন্য প্রদর্শন করতে এবং দেশে বিদেশে ব্যবসায়িক সুযোগ সম্প্রসারণের ক্ষেত্রে উৎপাদক ও গ্রাহকদের জন্য একটি চমৎকার সুযোগ। ব্যবসায়ের পরিসর বৃদ্ধির মাধ্যমে প্রদর্শনীতে অংশগ্রহনকারী প্রতিষ্ঠানসমূহকে বাংলাদেশে নতুন ব্যবসায়ের ক্ষেত্র তৈরি করে দেওয়া এই প্রদর্শনী আয়োজকদের প্রধান উদ্দেশ্য বলে জানান প্রদর্শনীর উদ্যোক্তারা।

গ্লোবাল লিফট এন্ড এস্কেলেটর এক্সপোর আয়োজক প্রতিষ্ঠান ভার্গো কমিউনিকেশনসের পরিচালক অনিতা রঘুনাথ বলেন, বিশ্ব এখন প্রযুক্তনির্ভির। জীবনকে সহজ করতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে বসতবাড়ি সব জায়গায় এখন প্রযুক্তরি জয়জয়কার। তাই বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে আমরা এনেছি বিশ্বমানরে সব লিফট এস্কলেরেটের প্রস্তুতকারক ও আমদানকিারক। এগুলো গ্রাহকদের পরিবর্তিত চাহদিা মেটাতে পারবে বলে আমাদের বিশ্বাস। এক্সপোতে বিশ্ববিখ্যাত ফুজি ইন্টারন্যাশনাল, সিগমা, হিডোস, কোনে, হ্যান্ডক ইত্যাদি ব্র্যান্ডের লিফট ও এস্কেলেটর দেখে যাচাই করতে পারবেন দর্শনার্থীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার হলেন ইয়াবাকান্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

যুক্তরাষ্ট্রের মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

১০

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

১১

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

১২

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১৩

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১৪

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৬

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৭

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১৮

মেসির রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় মিলল পারিবারিক ইতিহাসের অজানা অধ্যায়

১৯

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

২০
X