সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৮ পিএম
অনলাইন সংস্করণ

আগস্টে প্রতিদিন রেমিট্যান্স এসেছে ৫ কোটি ১৬ লাখ ডলার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সদ্যবিদায়ী আগস্ট মাসে ১৫৯ কোটি ৯৪ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। যা দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১০৯ টাকা ৫০ পয়সা ধরে) দাঁড়ায় ১৭ হাজার ৫১৩ কোটি টাকা। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৫ কোটি ১৬ লাখ ডলার রেমিট্যান্স। রোববার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে এ কথা জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, আগস্ট মাসে ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৮ কোটি ৩১ লাখ ৯০ হাজার ডলার। আর বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৩৯ লাখ ৩০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৩৭ কোটি ৬০ লাখ ২০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৩ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংক আরও জানায়, আগস্ট মাসের ২৬ থেকে ৩১ তারিখ পর্যন্ত দেশে এসেছে ২৭ কোটি ৬২ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আগস্ট মাসের ১৯ থেকে ২৫ তারিখ পর্যন্ত দেশে এসেছিল ২৮ কোটি ২৫ লাখ ৭০ হাজার ডলার। আর ১২ থেকে ১৮ আগস্টের মধ্যে দেশে রেমিট্যান্স এসেছে ৩৪ কোটি ৫৬ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। ৫ থেকে ১১ আগস্টের মধ্যে ৪৪ কোটি ৮১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। এ ছাড়া ১ থেকে ৪ আগস্ট দেশে এসেছে ২৪ কোটি ৬৮ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই মাসে ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এর মধ্যে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৪ কোটি ৪৫ লাখ ১০ হাজার ডলার। আর বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৫ কোটি ৭০ লাখ ৩০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৬৬ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৩ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স। এর আগে জুলাইতে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়েছেন ঢাকা বিভাগের প্রবাসীরা। ঢাকায় রেমিট্যান্স এসেছে ৯৩ কোটি ৬৭ লাখ ডলার। এ ছাড়া জুলাইয়ে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে চট্টগ্রাম বিভাগে। চট্টগ্রামে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ৫৮ কেটি ৬ লাখ ডলার। আর প্রবাসীরা সিলেট বিভাগে ২১ কোটি ৬৭ লাখ ডলার, খুলনা বিভাগে ৭ কোটি ৩৬ লাখ ডলার, রাজশাহী বিভাগে ৫ কোটি ৯৩ লাখ ডলার, বরিশাল বিভাগে ৪ কোটি ৭৭ লাখ ডলার, ময়মনসিংহ বিভাগে ৩ কোটি ৫০ লাখ ডলার ও রংপুর বিভাগে ২ কোটি ৩৬ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এদিকে সদ্যবিদায়ী ২০২২-২৩ অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১৬১ কোটি ৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। আর ২০২১-২২ অর্থবছরে দেশে এসেছিল ২ হাজার ১০৩ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স, যা সদ্যবিদায়ী ২০২২-২৩ অর্থবছরের তুলনায় ৫৭ কোটি ৮৯ লাখ ৮০ হাজার ডলার কম। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে জানা যায়, ২০২০-২১ অর্থবছরে ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা। ২০১৯-২০ অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৮২০ কোটি ৫০ লাখ ১০ হাজার মার্কিন ডলার। ২০১৮-১৯ অর্থবছরে দেশে ১ হাজার ৬৪১ কোটি ৯৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, সদ্যবিদায়ী ২০২২-২৩ অর্থবছরে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৩৯ কোটি ৯১ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৫২ কোটি ২২ লাখ ৪০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১ হাজার ৭৬১ কোটি ২০ লাখ ৫০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭ কোটি ৭১ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসি সর্বকালের সেরা, তার জন্য গর্বিত হওয়া উচিত: স্কালনি

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের দখলে; মেসি পেলেন কী

ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা

আর্জেন্টিনার হারে বিয়ে আটকে গেল পরীমনির

মেসির শেষ বিকেলে ইয়ামালের নতুন সূর্যোদয়

ফাইনালে এনজোর লাল কার্ডই কি ডোবাল আর্জেন্টিনাকে?

মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে

মেসি-এমবাপ্পে নন, বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি

এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়

মেসিকে পেছনে ফেলে এবারও গোল্ডেন বুট এমবাপ্পের

১০

ইতালির রেকর্ড ভাঙল ‘অপ্রতিরোধ্য’ স্পেন

১১

এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন

১২

দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির

১৩

ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা

১৪

আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

১৫

স্পেনের গোল কেন বাতিল হলো!

১৬

অবশেষে আর্জেন্টিনার জালে গোল, এগিয়ে গেল স্পেন

১৭

মার্টিনেজের রেকর্ড ১০ ‘অবিশ্বাস্য’ সেভ, অতিরিক্ত সময়ে ফাইনাল

১৮

১০ জনের দলে পরিণত হলো আর্জেন্টিনা, মহাবিপদে মেসিরা 

১৯

দ্বিতীয় হাইড্রেশন ব্রেকের আগেও নিষ্প্রভ মেসি ও আর্জেন্টিনা, লক্ষ্যে শট নেই

২০
X