কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩২ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

তেলের দাম কমছে, তড়িঘড়ি বৈঠকে ওপেক প্লাস

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সৌদি আরব, রাশিয়া ও ওপেক প্লাস জোটের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সদস্য দেশ রোববার (৭ সেপ্টেম্বর) বৈঠকে বসছে। অপরিশোধিত তেল উৎপাদন বাড়ানো হবে নাকি আগের মাত্রা বজায় থাকবে—বৈঠকে এ নিয়ে কী সিদ্ধান্ত হবে তা ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, ভলান্টারি এইট (ভি৮) নামে পরিচিত আটটি তেল উৎপাদনকারী দেশের এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বর্তমানে অতিরিক্ত সরবরাহের আশঙ্কায় তেলের দাম ব্যারেলপ্রতি ৬৫-৭০ ডলারে নেমে এসেছে। এ বছর দাম ইতোমধ্যে ১২ শতাংশ কমেছে।

সাম্প্রতিক বছরগুলোতে ওপেক ও তার মিত্ররা প্রতিদিন প্রায় ৬০ লাখ ব্যারেল উৎপাদন কমিয়েছে। তবে সৌদি আরব, রাশিয়া, ইরাক, ইউএই, কুয়েত, কাজাখস্তান, আলজেরিয়া ও ওমান মিলে গঠিত ভি৮ এপ্রিল থেকে বাজারের অংশীদারত্ব পুনরুদ্ধারের জন্য উৎপাদন বাড়ানো শুরু করেছে।

বিশ্লেষকরা বলছেন, বছরের শেষ প্রান্তিকে সাধারণত চাহিদা কম থাকে। ফলে উৎপাদন না বাড়ালেও উদ্বৃত্ত সরবরাহ দামের ওপর চাপ তৈরি করবে। বাজারে গুঞ্জন উঠেছে, অক্টোবরের জন্য নতুন করে কোটা সমন্বয় হতে পারে।

এদিকে ভূরাজনৈতিক পরিস্থিতিও প্রভাব ফেলছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক উত্তেজনাপূর্ণ অবস্থায় আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইউরোপীয় দেশগুলোকে রাশিয়ার তেল কেনা বন্ধ করতে বলেছেন। অন্যদিকে রাশিয়ার তেল আমদানির কারণে ভারতের ওপর শুল্ক বাড়িয়েছেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, রাশিয়ার রপ্তানি সীমিত হলে ওপেক প্লাসের জন্য বাজারে সুযোগ বাড়বে। তবে ইউক্রেন যুদ্ধ চালিয়ে যেতে রাশিয়ার উচ্চ তেলের দাম বজায় রাখা প্রয়োজন হওয়ায় তাদের পক্ষে বাড়তি কোটার সুযোগ কাজে লাগানো কঠিন হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১০

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১১

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১২

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৩

ইতিহাসের এই দিনে

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৬

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৭

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৮

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৯

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

২০
X