চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

প্রবাসী খুনের ঘটনায় পুলিশ হেফাজতে দুই নারী-পুরুষ

চান্দগাঁও থানা। ছবি : সংগৃহীত
চান্দগাঁও থানা। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে ছুরিকাঘাতে আকিব হোসেন নামে এক প্রবাসী খুনের ঘটনায় দুজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ডের পেছনে পরকীয়ার জের থাকতে পারে।

রোববার (৭ সেপ্টেম্বর) চান্দগাঁও থানা এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন— নিহত প্রবাসীর স্ত্রী পুষ্প (২৫) ও স্ত্রীর বন্ধু সাইফুল।

এর আগে শনিবার রাতে নগরীর চান্দগাঁও থানার পাঠানিয়াগোদা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ৩২ বছর বয়সী আকিব হোসেনের বাড়ি কুমিল্লার লাঙ্গলকোট। দুই মাস আগে তিনি দুবাই থেকে দেশে আসেন, থাকতেন চট্টগ্রাম নগরীর পাঠানিয়াগোদা এলাকায়।

পুলিশের ভাষ্য, সাইফুলের বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায়। প্রাথমিক তদন্তে জানা যায়, দেশে ফেরার পর আকিব তার স্ত্রীর সঙ্গে এক যুবকের প্রেমের সম্পর্কের বিষয় জানতে পারেন। এ নিয়ে তাদের মধ্যে নিয়মিত ঝগড়া হচ্ছিল। গত (শনিবার) রাত ৮টার দিকে সাইফুল আকিবের বাসায় যান। এসময় তিনজনের মধ্যে ঝগড়া শুরু হয়। পুষ্প ও সাইফুল মিলে আকিবকে মারধর শুরু করে।

একপর্যায়ে সাইফুল আকিবকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। ধ্বস্তাধ্বস্তিতে সাইফুলও আঘাত পান। প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে ওই বাসায় গিয়ে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক আকিবকে মৃত ঘোষণা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক সুমন কালবেলাকে বলেন, পুলিশ হাসপাতালে গিয়ে আকিবের লাশ নিজেদের হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। অপরদিকে আহত সাইফুলকেও আটক করা হয়েছে। পুষ্পাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত প্রবাসীর মা আটক সাইফুল ও পুষ্পার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X