কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ০৯:১৯ পিএম
অনলাইন সংস্করণ

‘দুর্নীতি আড়াল করতেই তথ্য সংগ্রহে বাংলাদেশ ব্যাংকের নিষেধাজ্ঞা’

বাংলাদেশ ব্যাংকে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছেন সাংবাদিকরা। ছবি : কালবেলা
বাংলাদেশ ব্যাংকে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছেন সাংবাদিকরা। ছবি : কালবেলা

তথ্য সংগ্রহে সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশাধিকারে নিষেধাজ্ঞার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক নেতারা। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ব্যাংক কর্তৃপক্ষ অবিলম্বে স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধকারী হঠকারী সিদ্ধান্ত প্রত্যাহার না করলে সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

শনিবার (২৭ এপ্রিল) এক যুক্ত বিবৃতিতে বিএনপিপন্থি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব কাদের গণি চৌধুরী এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম এই হুঁশিয়ারি দিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করে তারা বলেন, বাংলাদেশ ব্যাংকে তথ্য সংগ্রহে সাংবাদিকদের নিষেধাজ্ঞা আরোপ একটি নজিরবিহীন ঘটনা। ব্যাংক কর্তৃপক্ষের এ ধরনের সিদ্ধান্ত স্বাধীন সাংবাদিকার ওপর প্রত্যক্ষ হুমকি। ব্যাংকিং খাতসহ রাষ্ট্রের প্রতিটি সেক্টরে যে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা চলছে- তা আড়াল করার জন্যই বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ সাংবাদিকদের তথ্য সংগ্রহে বাধা প্রদান করছে। বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দ বলেন,

বিগত পাঁচ দশক থেকে সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে অবাধে যাতায়াত করে দুর্নীতি ও নানা অব্যবস্থাপনার চিত্র তুলে ধরেছে। এর ফলে দুর্নীতিবাজরা সব সময় তটস্থ থেকেছে। কিন্তু হঠাৎ তথ্য সংগ্রহে সাংবাদিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ব্যাংক কর্তৃপক্ষ কোন রাঘববোয়ালদের রক্ষার অপচেষ্টা করছেন তা বোধগম্য নয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ অনতিবিলম্বে তথ্য সংগ্রহে সাংবাদিকদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় স্বাধীন সাংবাদিকতার অধিকার আদায়ে সাংবাদিক সমাজ রাজপথে নামতে বাধ্য হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

‘জনা নায়াগান’ দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

১০

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

১১

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

১২

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১৩

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

১৪

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

১৫

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১৬

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১৭

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১৮

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৯

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

২০
X