কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৪, ১১:০১ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৪, ১২:০৫ এএম
অনলাইন সংস্করণ
জাতীয় বাজেট

প্রতি মোটরসাইকেলে দাম কত বাড়ছে?

বাজেট। গ্রাফিক্স : কালবেলা
বাজেট। গ্রাফিক্স : কালবেলা

স্বাধীন বাংলাদেশের ৫৩তম বাজেট উত্থাপন হতে যাচ্ছে বৃহস্পতিবার। ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ স্লোগানে ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

এবারের বাজেটে যে সকল পণ্যের দাম বাড়বে বলে জানা যায়, তারমধ্যে রয়েছে মোটরসাইকেল।

জানা যায়, ২৫০-এর বেশি সিসির মোটরসাইকেলের উপকরণ আমদানিতে নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করা হচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্ট পণ্যের কাস্টমস ট্যারিফ ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব করা হতে পারে।

অর্থাৎ একটি মোটরসাইকেলের দাম যদি ৩ লাখ টাকা হয় তাহলে ২০২৪-২৫ অর্থ বছরে সেটি কিনতে হবে ৩ লাখ ৪৫ হাজার টাকা দিয়ে।

জানা যায়, আগামী ২০২৪-২৫ অর্থবছরের কর অব্যাহতির সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে শুল্ক সুবিধায় বড় ধরনের কাটছাঁট করা হচ্ছে। এ ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে নতুন করে শুল্ক আরোপ করা হচ্ছে।

আরও জানা যায়, বাজেটে ২৫০-এর বেশি সিসির মোটরসাইকেলের উপকরণ আমদানিতে নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করা হচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্ট পণ্যের কাস্টমস ট্যারিফ ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব করা হতে পারে।

বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে ব্যাগেজ রুলে। এ ক্ষেত্রে কোনো যাত্রী চাইলেও লাগেজ বা হ্যান্ডব্যাগে ২৪ ক্যারেটের স্বর্ণ আনতে পারবেন না। চলতি অর্থবছরের একজন যাত্রী ব্যাগেজ রুলের আওতায় দুটি নতুন মোবাইল সেট শুল্ক-কর ছাড়া আনতে পারতেন বা খালাস নিতে পারতেন। আগামী অর্থবছরে শুধু একটি মোবাইল সেট নিয়ে আসতে পারবেন এবং শুল্ক-কর পরিশোধ করে খালাস করতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: জাতীয় বাজেট ২০২৪-২৫
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা বিশ্ববিদ্যালয়ে গবেষণা / অল্প লবণাক্ত পানিতে গলদা-রুইয়ের মিশ্র চাষে সাফল্য

মাদক মামলায় ছাত্রদল নেতা কারাগারে

যুদ্ধের মধ্যেও সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান, যুক্ত হলো নতুন প্রযুক্তি

দুই উপজেলার বাসিন্দাদের রক্তক্ষয়ী সংঘর্ষ, টেঁটাবিদ্ধ হয়ে নারী নিহত

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্য ৬৩.৪ বিলিয়ন ডলার

‘পূর্ণ আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওপর হামলা অব্যাহত থাকবে’

ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা, করলেন হেনস্তার অভিযোগ

ব্যাংক কর্মীদের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ দুই মাসে নিষ্পত্তি করতে হবে

দলের বড় জয়ে উজ্জ্বল হৃদয়-সাকিব

জাতীয় উদ্ভাবন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১০

গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জামায়াতের  

১১

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই

১২

ইএসডিও গবেষণা / বাজারের বেশিরভাগ টুথপেস্টেই মিলেছে ‘মাইক্রোপ্লাস্টিক’

১৩

দাপ্তরিক চিঠিতে নজরুল বর্ষের লোগো ব্যবহারের নির্দেশ

১৪

অভিযানে যাওয়া ম্যাজিস্ট্রেটকে ঠান্ডা খেয়ে চলে যেতে বললেন ব্যবসায়ী

১৫

যারা ইনসাফ ও কল্যাণের কথা বলে তাদের অপকর্ম বেশি: এ্যানি

১৬

কমনওয়েলথ গেমসে বাংলাদেশকে দারুণ সুখবর দিলেন বক্সার রাকিব

১৭

জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানিতে ‘বিষ’

১৮

ইউক্রেনের বেপরোয়া হামলার সমুচিত জবাব দেওয়া হবে: ইরান

১৯

যে কারণে হেডিং নিষিদ্ধ করল ইতালিয়ান ক্লাব কোমো

২০
X