কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ১০:২৬ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৩, ১১:১১ পিএম
অনলাইন সংস্করণ

ফ্লাইওভার থেকে ছিটকে মার্কেটের ছাদে পড়ল মোটরসাইকেল

মৌচাক ফ্লাইওভার। ছবি: সংগৃহীত
মৌচাক ফ্লাইওভার। ছবি: সংগৃহীত

রাজধানীর মৌচাকে ফ্লাইওভার থেকে একটি চলন্ত মোটরসাইকেল ছিটকে গিয়ে পাশের একটি ভবনের ছাদে গিয়ে পড়েছে। মোটরসাইকেলে থাকা চালক ও আরোহী ফ্লাইওভারের ওপরেই পড়ে যাওয়ায় প্রাণহানির ঘটনা ঘটেনি।

আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৪টায় মালিবাগে আবুল হোটেলের সামনের র‍্যাম্প ধরে ফ্লাইওভারে উঠে গুলিস্তানের দিকে যাওয়ার সময় পেছন থেকে একটি ব্যক্তিগত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলটি রেলিং টপকে ছাদে গিয়ে পড়ে।

শাহজাহানপুর থানার উপপরিদর্শক সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে জানান, আহত দুজনের মধ্যে ইশতিয়াক আহমেদ (৩০) মোটরসাইকেলের চালক এবং আব্দুস সাত্তার প্রামাণিক (২৩) আরোহী ছিলেন। তারা সামান্য আহত হয়েছেন।

তিনি আরও বলেন, ফ্লাইওভারের ওপরে চলন্ত মোটরসাইকেলটিকে পেছন থেকে একটি প্রাইভেট গাড়ি ধাক্কা দেয়। এসময় চালক ও আরোহী মোটরসাইকেল থেকে ফ্লাইওভারের ওপরেই ছিটকে পড়েন। কিন্তু মোটরসাইকেলটি রেলিংয়ের ওপর দিয়ে একটি একতলা মার্কেটের ছাদে গিয়ে পড়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১০

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১১

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১২

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৩

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৪

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৫

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৬

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৭

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৮

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৯

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

২০
X