কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ০৭:৩৪ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ
উদ্যোক্তাদের অভিযোগ

বিমা প্রতিষ্ঠানকে ধ্বংসের চেষ্টা করেছে আ.লীগ

রাজধানীর সোনারগাঁও হোটেলে সোনালী লাইফ ইন্স্যুরেন্স আয়োজিত ‘লিডার্স ক্লাব অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান। ছবি : কালবেলা
রাজধানীর সোনারগাঁও হোটেলে সোনালী লাইফ ইন্স্যুরেন্স আয়োজিত ‘লিডার্স ক্লাব অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান। ছবি : কালবেলা

বিগত আওয়ামী লীগ সরকার বিমা প্রতিষ্ঠানকে ধ্বংসের অপচেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স উদ্যোক্তারা। তারা অভিযোগ করে বলেন, প্রিমিয়াম নিয়মিত পরিশোধ করেও দেশের লাখ লাখ মানুষ সময়মতো তাদের বিমা দাবি পায় না। অনেক প্রতিষ্ঠানই এটা করেছে। অথচ বিগত সরকারের আমলে ওইসব প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনা হয়নি।

রোববার (৬ অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেলে সোনালী লাইফ ইন্স্যুরেন্স আয়োজিত ‘লিডার্স ক্লাব অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে এ অভিযোগ করেন তারা।

অনুষ্ঠানে সোনালী লাইফ ইন্স্যুরেন্স উদ্যোক্তা পরিচালক মোস্তফা গোলাম কুদ্দুস বলেন, বিগত সরকারের আমলে অনেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মতো সোনালী লাইফ ইন্স্যুরেন্সকেও দখলের চেষ্টা করা হয়েছে। দখল প্রক্রিয়ার কারণে কর্মীরা প্রায় চার মাস বেতন-ভাতা থেকে বঞ্চিত ছিলেন। সরকার পতনের পর সোনালী লাইফ ইন্স্যুরেন্স ধ্বংসের প্রক্রিয়া এড়ানো গেছে।

তিনি আরও বলেন, আমরা বিপর্যস্ত সময় পার করেছি। তারপরও ৩০ হাজার কর্মকর্তা নিরলসভাবে কাজ করেছেন। সততা ও নির্ভীক সাহসী ভূমিকা পালন করেছেন।

অতীতে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোনো বিমা দাবি পূরণে ব্যর্থ হয়নি উল্লেখ করে প্রতিষ্ঠানটির স্বতন্ত্র পরিচালক কাজী মনিরুজ্জামান বলেন, আগামী দিনেও সোনালী লাইফ ইন্স্যুরেন্স তার সুনাম ধরে রাখবে। আপনাদের কর্ম, আপনাদের প্রচেষ্টায় আজকের সোনালী লাইফের এ অবস্থান। আমরা দুর্যোগের দেশ। ঘূর্ণিঝড়-বন্যা প্রতিনিয়ত আমাদের মোকাবিলা করতে হয়। ভাঙা-গড়ার মধ্য দিয়ে আবার নতুন করে ঘুরে দাঁড়াতে হয়েছে। সোনালী ইন্সুরেন্সে সে ধারা অব্যাহত রয়েছে। আমরা গত ৯ মাসে যে কাজ করতে পারেনি, আগামী ৩ মাসে সবাই মিলে তা করতে চাই। অতীতে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (ইডরা) নির্বিকার থেকেছে বলেও অভিযোগ করেন প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা।

তারা বলেন, মালিকানা সংকট কাটিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স। অতীতের সব ভুল বোঝাবুঝি থেকে শিক্ষা নিয়ে নতুন করে ঘুরে দাঁড়াতে হবে। আর্থিক খাত লুটেরাদের যেন কোনো ছাড় না দেওয়া হয় সে দাবিও জানান তারা।

অনুষ্ঠানে জানানো হয়, প্রতিষ্ঠানটির কর্মীদের উৎসাহিত করতে সেরা কর্মীদের মধ্যে লিডারস ক্লাব অ্যাওয়ার্ড দেওয়া হয়। এ বছর মোট এক হাজার ২৪৭ জনকে বিভিন্ন বিভাগে লিডার্স আওয়ার্ড দেওয়া হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠানে সারা দেশ থেকে দেড় সহস্রাধিক প্রতিনিধি অংশ নেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা থামায় তেলের দামে বড় পতন

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে

এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ

অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল নতুন জাতীয় জরুরি সতর্কবার্তা

দুঃস্বপ্ন কাটিয়ে ক্লাসরুমে ওয়াসিফা, ভালোবাসায় বরণ করল বন্ধুরা

ইরানে হামলা বন্ধের ‘আসল কারণ’ জানালেন মার্কিন রাষ্ট্রদূত

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

পাহাড়িয়াপাড়ার মাটির স্কুল, কাদা পেরিয়ে স্বপ্নের পাঠশালা

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা / হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

এসএমসিতে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন নতুনরাও

১০

চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা

১১

রাইড শেয়ারিংয়ে বাড়তি ভাড়ার খড়্গ, প্রতিকারে ভোক্তা অধিকার অধিদপ্তর

১২

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

১৩

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ / শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো নীলার

১৫

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

১৬

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

১৭

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

১৮

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৯

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

২০
X