বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ১০:৫২ এএম
অনলাইন সংস্করণ

যে কারণে মেয়েকে লোকচক্ষুর আড়ালে রাখেন রানি

রানি মুখোপাধ্যায় । ছবি : সংগৃহীত
রানি মুখোপাধ্যায় । ছবি : সংগৃহীত

দুর্গাপূজার রঙিন আয়োজন, আলোয় ভরা মুখোপাধ্যায় পরিবারের প্যান্ডেল যেখানে প্রতিদিনই মেতেছে বলিউডের তারকাদের মিলনমেলা। রানি মুখোপাধ্যায় থেকে কাজল, রণবীর-আলিয়া থেকে বিপাশা কিংবা অজয় দেবগন—সবাই ছিলেন চোখে পড়ার মতো উপস্থিত। তবুও উত্সবের মাঝেই ভক্তদের মনে এক বড় প্রশ্নচিহ্ন, কেন দেখা মেলেনি রানির মেয়ে আদিরার?

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, জন্মের পর থেকেই মেয়েকে লোকচক্ষুর আড়ালে রেখেছেন রানি। কখনো কোনো ছবিই প্রকাশ্যে আসেনি। দুর্গাপূজার সময়ও মেয়েকে দেখা যায়নি মায়ের সঙ্গে। এদিকে কাজল তার দুই সন্তানকে নিয়েই পূজার চারটি দিন খুব আনন্দে কাটান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রানি বলেন, আমি এবং আদিত্য দুজনের কেউই চাই না অহেতুক সবার আকর্ষণের কারণ হোক আদিরা। নিজের দক্ষতায় ওকে পরিচিতি অর্জন করে নিতে হবে। শুধু মা, বাবার পরিচিতিতে সবসময় সেরাটা পাক, তা আমরা কেউ চাই না। তাই কোনো সময়েই ক্যামেরার সামনে আনতে রাজি নই। এটা আমার এবং আদিত্যের যৌথ সিদ্ধান্ত।

দুর্গাপূজায় স্বামী এবং মেয়েকে ছাড়াই রানিকে বাকি আত্মীয়দের সঙ্গে আনন্দ করতে দেখা যায়।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১০

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১১

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১২

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৩

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৪

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৫

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৬

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৭

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৮

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৯

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

২০
X