কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ১০:৫৮ এএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ১১:০০ এএম
অনলাইন সংস্করণ

সুমুদ ফ্লোটিলা আটকের ঘটনায় বিশ্বজুড়ে তীব্র প্রতিবাদ

ছবি : আল জাজিরা
ছবি : আল জাজিরা

গাজার উদ্দেশ্যে যাওয়া ‘সুমুদ ফ্লোটিলা’ আটক ও শতাধিক অধিকারকর্মী গ্রেপ্তারের ঘটনায় বিশ্বজুড়ে তীব্র প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। স্পেন থেকে ইতালি, লন্ডন থেকে ওয়াশিংটন—বিভিন্ন শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে ফিলিস্তিনের প্রতি সংহতি জানাচ্ছে এবং আটক কর্মীদের মুক্তির দাবি তুলছে।

ইসরায়েলি বাহিনী ১-২ অক্টোবরের মধ্যে গাজা উপকূলের কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় ফ্লোটিলার বেশ কয়েকটি নৌযান আটকে দেয়। অন্তত ২৫০ জনকে আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হয়েছে, যাদের মধ্যে সুইডিশ জলবায়ু আন্দোলনকারী গ্রেটা থুনবার্গও রয়েছেন।

স্পেনে হাজারো শিক্ষার্থী ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে বিক্ষোভ করেন এবং ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থগিতের আহ্বান জানান। ইতালির রোম, মিলান, নেপলস, তুরিন ও জেনোয়া শহরে একই দাবিতে গণসমাবেশ হয়। দেশটির শ্রমিক ইউনিয়নগুলো শুক্রবার সারা দেশে ধর্মঘটের ডাক দিয়েছে।

লন্ডনে সংসদ ভবন থেকে ডাউনিং স্ট্রিট পর্যন্ত বিক্ষোভ মিছিল হয়েছে। অংশগ্রহণকারীরা ইসরায়েলি হামলায় নিহত শিশুদের ছবি বহন করে অবরোধ প্রত্যাহারের দাবি জানান। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে সমাবেশে কর্মীরা ফ্লোটিলায় থাকা মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি করেন। তাদের মধ্যে পাঁচজন সাবেক সেনা ও এক ন্যাশনাল গার্ড সদস্য আছেন।

অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাতেও বিক্ষোভ হয়েছে। শহরের কেন্দ্র দিয়ে মিছিল করে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার জানায় স্থানীয়রা।

গাজা অবরোধ ভাঙতে আন্তর্জাতিক প্রচেষ্টার সমন্বয়কারী সংগঠন ‘ইন্টারন্যাশনাল কমিটি টু ব্রেক দ্য সিজ’–এর প্রধান জাহির বিরাওয়ি শাফাক নিউজকে বলেন, বিশ্বব্যাপী এসব বিক্ষোভ ইসরায়েলি অবরোধের বিরুদ্ধে গণভোটের সমান। তিনি জানান, গাজার উদ্দেশে আরেকটি ফ্লোটিলা যাত্রা করছে, যা ধারাবাহিক ‘ফ্রিডম ওয়েভস’ কর্মসূচির অংশ।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

পিকআপ নিয়ে গরু চুরি করে বেড়াতেন তারা

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

বিদ্যুৎ বিল আদায় করবে বেসরকারি খাত: জ্বালানি মন্ত্রী

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১০

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১১

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১২

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

১৩

৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ ইইউ নৌবাহিনীর

১৪

বিচারক না হলে প্রতিযোগী হিসেবেই অংশ নিতাম : ফাহমিদা নবী

১৫

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

১৬

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

১৭

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

১৮

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

১৯

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

২০
X