কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ০১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবি এলাকায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকার কার্জন হলসংলগ্ন যাত্রীছাউনি থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।

শনিবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. শামীম জানান, সকালে আমরা খবর পেয়ে কার্জন হলসংলগ্ন যাত্রীছাউনি থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করি। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, ওই ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১০

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১১

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১২

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১৩

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৪

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৫

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৬

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৭

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৮

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৯

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

২০
X