কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ০১:২৫ পিএম
আপডেট : ১০ মার্চ ২০২৫, ০১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে তীব্র যানজটে চরম ভোগান্তি

রাজধানীতে তীব্র যানজট। ছবি : সংগৃহীত
রাজধানীতে তীব্র যানজট। ছবি : সংগৃহীত

রাজধানীর বনানীতে নারী পোশাক শ্রমিক নিহতের ঘটনায় সড়ক অবরোধ করেছেন তার সহকর্মীরা। এতে বনানী, মহাখালী, গুলশান ও তার পাশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এর প্রভাব পড়েছে রাজধানীর অন্য এলাকাতেও। রোজার মধ্যে তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েছে রাজধানীবাসী।

সোমবার (১০ মার্চ) সকাল থেকে বনানীর চেয়ারম্যানবাড়ি সড়কের উভয়পাশ অবরোধ করে রেখেছেন পোশাক শ্রমিকরা। তাদের অবরোধের কারণে এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

এই যানজটের প্রভাব খিলগাঁও, ফার্মগেট, কারওয়ানবাজার, মিরপুর, মগবাজারেও পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, অফিসগামীসহ সাধারণ মানুষ। হেঁটেই কর্মস্থল আর গন্তব্যের দিকে রওনা করেছেন অনেকেই।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ওঅ্যান্ডএম কোম্পানির ট্রাফিক সেফটি অ্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান হাসিব হাসান খান জানান, বনানী চেয়ারম্যানবাড়ির কাছে পোশাক শ্রমিকরা এক্সপ্রেসওয়ে অবরোধ করে অপারেশন বন্ধ করে রেখেছেন।

এর আগে, সকাল ছয়টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় গাড়ির ধাক্কায় ২ পোশাক শ্রমিক নিহত হন। এ ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তার সহকর্মীরা। নিহত একজনের নাম মিনারা আক্তার অপরজনের পরিচয় জানা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X