কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ মে ২০২৫, ১১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

রাইদা বাস ডিপোর মালিককে হত্যার পর পুঁতে রাখা হয় লাশ

আনোয়ার হোসেন সিকদার হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত
আনোয়ার হোসেন সিকদার হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত

রাজধানীর দিয়াবাড়ী মেট্রো গোলচত্বর এলাকার রাইদা বাস ডিপোর মালিক আনোয়ার হোসেন সিকদার (৫৩)। তিনি একজনের কাছে বাস বিক্রির টাকা ও আরেকজনের কাছে ধারের টাকা পেতেন। এই টাকা যাতে পরিশোধ করতে না হয়, সেজন্য তারা পরিকল্পনা করে আনোয়ারকে হত্যা করে।

এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তারের পর ‎সোমবার (২৬ মে) এসব তথ্য জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন সবুজ ফকির, কালাম ও শাকিল। এর বাইরে মূল এক পরিকল্পনাকারী পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মুহিদুল ইসলাম বলেন, হত্যার মূল পরিকল্পনাকারী আসাদুল ও সবুজ। আসাদুলের কাছে ১৮ লাখ টাকায় কিস্তিতে একটি বাস বিক্রি করেন আনোয়ার। ১২ লাখ টাকা দিলেও গত ১৭ জানুয়ারির মধ্যে বাকি টাকা না দিতে না পারায় বাস ও টাকা পাবে না বলে জানিয়ে দেন তিনি। আর সবুজ ২ লাখ টাকা সুদে ধার নেন আনোয়ারের কাছ থেকে। ধার নেওয়ার বেশি পরিমাণ টাকা সুদ দিলেও সেই টাকা আর শেষ হয় না। পরে তারা আনোয়ারকে হত্যার পরিকল্পনা করে।

তিনি বলেন, বাসের চালক ও হেলপারদের নিয়ে ১৭ জানুয়ারি সকালে রাইদা বাস ক্রয়-বিক্রয়ের লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে তারা ও তাদের কয়েকজন সহযোগী মিলে পরিকল্পিতভাবে আনোয়ার হোসেন সিকদারকে রাইদা বাস ডিপোর ভেতরে হত্যা করে। তারা প্রথমে আনোয়ারের মাথায় লোহার পাইপ দিয়ে আঘাত করে এবং পরে গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে। হত্যার পর তারা লাশ গুম ও প্রমাণ নষ্ট করার জন্য মরদেহ বাস ডিপোর উত্তর পাশে টিনের বেড়ার কাছে মাটির নিচে পুঁতে রাখে।

‎ঘটনার বিষয়ে ডিসি বলেন, ১৭ জানুয়ারি সকালে দিয়াবাড়ী মেট্রো গোলচত্বর এলাকার বাসা থেকে আনোয়ার হোসেন রাইদা ডিপোর উদ্দেশে বের হন। তাকে খুঁজে না পেয়ে ১৮ জানুয়ারি তুরাগ থানায় একটি নিখোঁজ জিডি করেন তার স্ত্রী শিউলি আক্তার।

ওই জিডির সূত্র ধরে তথ্য পাওয়া যায়, ব্যবসায়িক লেনদেন নিয়ে বিরোধের জেরে আনোয়ারকে হত্যা করা হয়েছে। পরে হত্যায় জড়িত কালাম ও শাকিলকে আশুলিয়া এলাকা থেকে রোববার গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সবুজ নামে আরেকজনকে উত্তরার দিয়াবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

‎মুহিদুল বলেন, গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে তুরাগ থানা পুলিশ দিয়াবাড়ী মেট্রো গোল চত্বরের ডেসকো অফিসের পূর্ব পাশে রাইদা ডিপোর ভেতরের উত্তর পাশের টিনের বেড়াসংলগ্ন মাটির নিচ থেকে আনোয়ারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় আনোয়ারের স্ত্রী শিউলি আক্তার বাদী হয়ে গ্রেপ্তারসহ আরও ৫-৬ জনের বিরুদ্ধে তুরাগ থানায় গত রোববার একটি হত্যা মামলা করেন। সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের কাছে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

‎‎হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ডিসি মুহিদুল।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১০

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১১

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১২

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৩

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৪

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৫

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৬

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৭

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৮

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৯

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

২০
X