কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মে ২০২৫, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

‘আর্থিক বিবরণীর ধারণা বিনিয়োগকারীদের বস্তুনিষ্ঠ তথ্য দেবে’

কর্মশালায় অতিথিরা। ছবি : কালবেলা
কর্মশালায় অতিথিরা। ছবি : কালবেলা

আর্থিক বিবরণী সম্পর্কে একজন সাংবাদিকের ধারণা না থাকলে কোম্পানিগুলো নিয়ে ভালো রিপোর্ট করা সম্ভব নয়। আর্থিক বিবরণী সম্পর্কে সঠিক ধারণা কোম্পানির বিনিয়োগকারীদের নিরপেক্ষভাবে বস্তুনিষ্ঠ তথ্য পেতে সহযোগিতা করবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। তারা বলেন, আর্থিক বিবরণী খুবই স্পর্শকাতর ও জটিল বিষয়। তাই এসব বিষয়ে অর্থনৈতিক সাংবাদিক ও পুঁজিবাজার নিয়ে কাজ করা সাংবাদিকদের প্রতিনিয়ত হালনাগাদ থাকা প্রয়োজন। দরকার সম্যক জ্ঞান।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এবং পুঁজিবাজারে কর্মরত সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) যৌথ উদ্যোগে ‘ফরেনসিক অ্যানালাইসিস অব ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা এ কথা বলেন।

মঙ্গলবার (২৭ মে) রাজধানীর তোপখানা রোডে বিআইসিএমের মাল্টিপারপাস হলে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিআইসিএমের প্রভাষক ফাইমা আক্তারের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দেন বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট (ভারপ্রাপ্ত) নাজমুছ সালেহীন, সিএমজেএফের সভাপতি এসএম গোলাম সামদানী ভুইয়া ও সাধারণ সম্পাদক আবু আলী।

প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন বিআইসিএমের প্রভাষক ইমরান মাহমুদ ও প্রভাষক মো. আদনান আহমেদ।

শুভেচ্ছা বক্তব্যে বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট (ভারপ্রাপ্ত) নাজমুছ সালেহীন বলেন, এ ধরনের যৌথ কর্মশালা সিএমজেএফের সদস্যদের আরও বেশি সমৃদ্ধ করবে, যা তাদের পেশাগত জীবনে সহায়ক হিসেবে কাজ করবে। লেখার মানকে আরও উন্নত ও তথ্য সমৃদ্ধ করবে।

সিএমজেএফ সভাপতি এসএম গোলাম সামদানি ভুইয়া বলেন, ‘ফরেনসিক অ্যানালাইসিস অব ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট’ সম্পর্কে ধারণা থাকা সিএমজেএফসহ পুঁজিবাজার নিয়ে যারা সাংবাদিকতা করছেন তাদের জন্য জরুরি। সঠিক ধারণা না থাকলে সংবাদ লেখার ক্ষেত্রে ভুল হওয়ার শঙ্কা রয়েছে। এই কর্মশালা অবশ্যই পেশাগত কাজে অনেক কাজে দেবে।

সিএমজেএফ সাধারণ সম্পাদক আবু আলী বলেন, সাংবাদিকদের মূল কাজ হচ্ছে স্বাধীন ও নিরপেক্ষভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। সেটি নিশ্চিত করতেই ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম কাজ করে যাচ্ছে। সাংবাদিকরা সঠিক তথ্য তুলে ধরবেন। এক্ষেত্রে জানার এবং প্রশিক্ষণের বিকল্প নেই। অর্থনৈতিক সাংবাদিকতার জন্য আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ জরুরি। আশা করি আজকের কর্মশালা আমাদের পেশাগত কাজে বড় ভূমিকা রাখবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১০

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১১

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১২

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৩

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১৫

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৬

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১৭

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১৮

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

২০
X