কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

শাহ আলী মাজার আড়ত ব্যবসায়ীদের উচ্ছেদ নোটিশের প্রতিবাদে মানববন্ধন 

হজরত শাহ আলী বাগদাদী (রহ.) মাজার আড়ত ব্যবসায়ীদের উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন। ছবি : কালবেলা
হজরত শাহ আলী বাগদাদী (রহ.) মাজার আড়ত ব্যবসায়ীদের উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন। ছবি : কালবেলা

ঢাকার মিরপুরে অবস্থিত হজরত শাহ আলী বাগদাদী (রহ.) মাজার শরিফ ওয়াকফ এস্টেটের আওতাধীন জমি থেকে ব্যবসায়ী উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় আড়ত ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে শতাধিক ব্যবসায়ী এ কর্মসূচি পালন করেন।

সম্প্রতি ওয়াকফ এস্টেট কর্তৃপক্ষ একটি গণবিজ্ঞপ্তি জারি করে জানায়, মাজার এলাকা সংলগ্ন জমিতে গড়ে ওঠা অস্থায়ী কাঁচাবাজার এবং রাস্তার ওপর স্থাপিত দোকান ও ব্যবসায়িক কার্যক্রমের কারণে তীব্র যানজটসহ জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, এস্টেট কর্তৃপক্ষ সাত দিনের সময়সীমা দিয়ে ব্যবসায়ীদের স্বেচ্ছায় স্থান ত্যাগ করার নির্দেশনা দেয়।

তবে এ নির্দেশনায় অসন্তোষ প্রকাশ করেন ব্যবসায়ীরা। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ব্যবসা পরিচালনা করে এলেও হঠাৎ করে একটি পক্ষের ষড়যন্ত্রে তাদের উচ্ছেদ করতে চায় কর্তৃপক্ষ।

মানববন্ধনে ব্যবসায়ী প্রতিনিধি সুলাইমান দেওয়ান বলেন, মাজারের একটি পক্ষ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা নতুন একটি টিনশেড ভবনের নির্মাণ কাজ শেষ হওয়ার অপেক্ষায় আছি। কাজ শেষ হলেই স্বেচ্ছায় সেখানে চলে যাব। কিন্তু মাত্র সাত দিনের মধ্যে এই স্থান খালি করা আমাদের পক্ষে সম্ভব নয়। এতে আমরা মারাত্মক ব্যবসায়িক ক্ষতির মুখে পড়ব। আমরা কর্তৃপক্ষের কাছে মানবিক বিবেচনায় সময় বাড়ানোর অনুরোধ জানাই।

ব্যবসায়ীরা আরও জানান, বর্তমান অবস্থান থেকে সরে যেতে হলে পর্যাপ্ত সময়, উপযুক্ত বিকল্প স্থান এবং আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা জরুরি। এ ধরনের অল্প সময়ের নোটিশ কার্যত বাস্তবায়ন অযোগ্য এবং অন্যায্য বলেও দাবি তাদের।

মানববন্ধন শেষে ব্যবসায়ীরা একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বের করেন, যা শাহ আলী আড়ত এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

প্রসঙ্গত, উক্ত জমি লিজ প্রদান এবং গাড়ি পার্কিংয়ের জন্য ব্যবহারের বিরুদ্ধে শাহ আলী (রহ.) আড়ত মালিক ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড হাইকোর্টে একটি রিট পিটিশন (নং-১৪৮২৭/২০২৪) করে। আদালত ইতোমধ্যে নির্দেশ দিয়েছেন, প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়া ওই জমি লিজ না দিতে।

এদিকে স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মানবিক ও আইনগত দিক বিবেচনায় নিয়ে বিষয়টির দ্রুত এবং সুষ্ঠু সমাধান করবে। তারা চান, যাতে ব্যবসায়ীদের জীবিকা এবং জনসাধারণের চলাচলের পথ উভয়ই ক্ষতিগ্রস্ত না হয়।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১০

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১১

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১২

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৩

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৪

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৫

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৬

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৭

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৮

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৯

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

২০
X