কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৮ এএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকার আকাশে ঘোলাটে ভাব কাটবে কবে?

কুয়াশায় আচ্ছন্ন রাজধানীর নিউমাকের্টের আকাশ। ছবি : কালবেলা
কুয়াশায় আচ্ছন্ন রাজধানীর নিউমাকের্টের আকাশ। ছবি : কালবেলা

রাজধানী ঢাকার আকাশে কয়েকদিন ধরে সকাল থেকে ঘোলাটে আর কুয়াশাচ্ছন্ন ভাব দেখা যাচ্ছে। সেইসঙ্গে সারাদিনের আবহাওয়ায় প্রচণ্ড গরম আর গুমোট ভাবও রয়েছে। বেলার বাড়ার সঙ্গে সঙ্গে গুমোট ভাব কিছুটা কমলেও তীব্র ভ্যাপসা গরম থেকে মুক্তি মেলেনি। আকাশে কিছু সময়ের জন্য রোদ দেখা গেলেও তা স্বস্তি দিতে পারেনি নগরবাসীকে। এ অবস্থায় নগরবাসীর প্রশ্ন, ঢাকার এই গুমোট অবস্থা আর কতদিন বিরাজ করবে?

রোববার (২১ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা কালবেলাকে বলেন, বৃষ্টির সময় আকাশ সব সময় পরিষ্কার থাকে না। মেঘ, বৃষ্টি রোদ সবটাই একসঙ্গে দেখা দেয়। তবে আগামী ২-৩ দিন আকাশের এই গুমোট ভাব বিরাজ করবে।

বৃষ্টি প্রসঙ্গে তিনি বলেন, আগামী ২৭-২৮ সেপ্টেম্বর বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পাবে। বৃষ্টিপাতের সঙ্গে আকাশের গুমোট ভাবের পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে। বৃষ্টির পর আকাশের গুমোট ভাব কিছুটা কমতে পারে।

কেন এমন আবহাওয়া?

আবহাওয়াবিদদের মতে, আজকের ঘোলাটে ও গুমোট আবহাওয়ার পেছনে রয়েছে একাধিক কারণ। এগুলো হলো :

নিচু স্তরের মেঘ (লো ক্লাউড) : সকালে আকাশে নিচু স্তরের মেঘ জমায় আকাশ ঘোলাটে ও স্যাঁতসেঁতে দেখায়।

বায়ুদূষণ : বাতাসে দূষণের মাত্রা বেশি থাকায় আকাশ স্বচ্ছ না হয়ে ধোঁয়াটে হয়ে থাকে।

উচ্চ আর্দ্রতা : বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গুমোট ও অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, এখন মৌসুমি বায়ুর ক্রান্তিকাল চলছে। এই সময়ে এমন রোদ, মেঘ আর হালকা বৃষ্টির মিশ্র আবহাওয়া স্বাভাবিক। তবে আজকের ঘোলাটে আবহাওয়ায় বায়ুদূষণের প্রভাব স্পষ্ট।

সামনে কী আসছে?

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, বাতাসে আর্দ্রতার পরিমাণ এখনো অনেক বেশি, যার ফলে ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে। পাশাপাশি, সাগরে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী বুধবারের মধ্যে এটি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে প্রভাব ফেলতে পারে। তবে এর প্রভাব কতটা হবে, তা এখনো স্পষ্ট নয়।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১০

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১১

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১২

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৩

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৪

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৫

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৬

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৭

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৮

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৯

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

২০
X