গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

বিদ্যুৎস্পর্শে জুলাই যোদ্ধার মৃত্যু

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

গাইবান্ধায় বিদ্যুৎস্পর্শে আনারুল ইসলাম নামে এক জুলাই যোদ্ধার মৃত্যু হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় নিজ বাড়িতে আনারুলের জানাজা রাষ্ট্রীয়ভাবে অনুষ্ঠিত হয়।

এর আগে শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার খামার বোয়ালী ইউনিয়নের নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনারুল ইসলাম ওই ইউনিয়নের শাইদালী মিয়ার ছেলে। তিনি ‘সি’ ক্যাটাগরিভুক্ত জুলাই যোদ্ধা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির ইলেকট্রিক বোর্ড নষ্ট হয়ে গেলে সন্ধ্যা ৬টার দিকে তা মেরামতের চেষ্টা করেন আনারুল। এ সময় বিদ্যুৎস্পর্শে ঘটনাস্থলেই মারা যান তিনি।

স্থানীয় হোসেন মিয়া বলেন, মূলত বাড়িতে বিদ্যুতের কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা হয়েছে। খুব খারাপ লাগতেছে। সে অনেক ভালো ছিল।

জুলাই যোদ্ধা আনারুলের বাবা শাইদালী মিয়া বলেন, আমার ছেলেকে হারিয়ে আমি অনেক কষ্ট পেয়ে পাচ্ছি। এটি মূলত দুর্ঘটনা ছিল।

জুলাই যোদ্ধার জেলা কমিটির সভাপতি আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনার কারণে আমাদের একজনকে হারিয়েছি। তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X