রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০৮:৫৩ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

এবার বিমানবন্দরের সামনে মোটরসাইকেলে আগুন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে মোটরসাইকেলে আগুন লাগার ঘটনা ঘটেছে। বিমানবন্দরের সামনে উত্তরামুখী ফ্লাইওভারের ওপর একটি মোটরসাইকেলে এ অগ্নিকাণ্ড ঘটে।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে এ তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। আশপাশে থাকা সবকটি ইউনিট বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নেভাতে ব্যস্ত থাকায় সেখানে কাজ করা সম্ভব হয়নি বলেও জানায় তারা।

এর আগে, আজ দুপুরে বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে সন্ধ্যা ৭টা পর্যন্ত অন্তত দশজন আহত হয়েছেন। তাদের নিকটস্থ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম।

তিনি বলেন, এই ঘটনায় আমরা শুনেছি আহত অন্তত ১০ জনকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এই বিষয়ে বিস্তারিত খোঁজ নিতে আমরা একজন অফিসারকে সেই হাসপাতালে পাঠিয়েছি। ঘটনাস্থলের শৃঙ্খলা বজায় রাখতে ডিএমপির বিভিন্ন ইউনিটের পাঁচ হাজার পুলিশ সদস্য কাজ করছে বলেও জানান এক কর্মকর্তা।

এদিকে, বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনুমানিক এক হাজার আনসার সদস্য ঘটনাস্থলে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রমে সক্রিয়ভাবে সহযোগিতা করছেন বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ সময় কর্তব্যরত অবস্থায় এখন পর্যন্ত ২৫ আনসার সদস্য আহত হয়েছেন। তাদের দ্রুত সিএমএইচ ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে উত্তর জোন কমান্ডার মো. গোলাম মৌলাহ তুহিন জানান, আনসার সদস্যরা অগ্নিকাণ্ডের প্রাথমিক মুহূর্তেই আগুন দেখতে পেয়ে কর্তৃপক্ষকে অবহিত করেন এবং ঝুঁকি থাকা সত্ত্বেও সাহসিকতার সঙ্গে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডে বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করছেন ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএইএবি) সভাপতি কবির আহমেদ।

অন্যদিকে, আগুনের ঘটনায় অব্যবস্থাপনাকে দায়ী করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। এতে প্রাথমিকভাবে প্রায় ১০ হাজার কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X