কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১২:৫৪ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০১:১২ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

রাজধানীর ফার্মগেটে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত
রাজধানীর ফার্মগেটে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর ফার্মগেট এলাকা অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে যানচলাচল বন্ধ করে দিয়ে রাস্তায় অবস্থান নেন শিক্ষার্থীরা।

দুই দিন আগে ফার্মগেট এলাকায় ট্রাকচাপায় সিফাত নামের এক কিশোর নিহত হন। নিহতের বিচার ও নিরাপদ সড়কের দাবিতে দুপুর ১২ টার দিকে ফার্মগেটে সরকারি বিজ্ঞান কলেজের সামনের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।

ডিসি মিজান বলেন, শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে রাস্তা অবরোধ করেছে। আমরা তাদের সঙ্গে কথা বলছি।

শিক্ষার্থীদের দাবি করেন, সিফাত হত্যার বিচার করতে হবে; ফুটপাত দখলমুক্তকরণ: ফুটপাত থেকে সব অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা, অননুমোদিত বাজার ও ভবঘুরে স্থায়ীভাবে উচ্ছেদ করতে হবে।

তারা বলেন, নো পার্কিং জোন কঠোরভাবে ঘোষণা করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব!

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১০

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১১

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১২

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৩

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৪

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৫

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১৬

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১৭

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১৮

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১৯

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

২০
X