কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

অভিনেতা মন্টুর ছেলেসহ তিন সহযোগী কারাগারে

মেহেদী হাসান ও তার সহযোগী। ছবি : কালবেলা
মেহেদী হাসান ও তার সহযোগী। ছবি : কালবেলা

অস্ত্র আইনের মামলায় অভিনেতা এ আর মন্টুর ছেলে মেহেদী হাসান ওরফে মিথুনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এছাড়া তার তিন সহযোগীকে মাদক মামলায় কারাগারে পাঠানো হয়েছে। আগামী সোমবার আসামিদের রিমান্ড শুনানির দিন ধার্য করা হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান এ আদেশ দেন।

কারাগারে যাওয়া অপর আসামিরা হলেন- মেহেদী হাসানের স্কুলের বান্ধবী মাসুমা আক্তার রিয়া, জাহিদুল আলম এবং মোজাম্মেল ভূঁইয়া।

প্রসিকিউশন বিভাগের এসআই বাহাজ উদ্দিন জানান, অস্ত্র আইনের মামলায় মেহেদী হাসানের সাত দিন এবং মাদক মামলায় তার তিন সহযোগীর পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই শেখ মো. মাসুদ আল মামুন। তবে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে হাজির হননি। এজন্য আসামিদের কারাগারে পাঠিয়ে সোমবার রিমান্ড শুনানির দিন ধার্য করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার মধ্যরাতে আশুলিয়ার গাজীরচট এলাকার বাড়িতে অভিযান চালিয়ে অভিনেতা এআর মন্টুর ছেলেসহ চারজনকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, মাদক উদ্ধার করা হয়।

শুক্রবার সকালে যৌথবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গভীর রাতে আশুলিয়ার গাজীরচট এলাকায় কয়েক রাউন্ড ফাঁকা গুলির আওয়াজে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। এ ঘটনায় অভিনেতা এ আর মন্টুর বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে একটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি, দুটি পিস্তলের ম্যাগাজিন, ১৭টি শটগানের কার্তুজ, ১৬টি পিস্তলের কার্তুজ, চারটি দেশি অস্ত্র উদ্ধার হয়। পাশাপাশি প্রায় সাড়ে তিন হাজার পিস ইয়াবা, ৭০০ গ্রাম গাঁজা, চার লিটার দেশীয় মদ ও তিনটি ওয়াকিটকি জব্দ করা হয়।

পরে এ ঘটনায় শুক্রবার আশুলিয়া থানা পুলিশ পৃথক দুটি মামলা করে। দুই মামলায় আসামি অভিনেতা মিন্টুর ছেলে মেহেদী হাসান। তবে তার বান্ধবী রিয়া, জাহিদুল আলম, মোজাম্মেল ভূঁইয়া শুধু মাদক মামলার আসামি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X