কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা মেয়র কাপের ফাইনাল কাল

ঢাকা মেয়র কাপের ফুটবল আসর। ছবি : সংগৃহীত
ঢাকা মেয়র কাপের ফুটবল আসর। ছবি : সংগৃহীত

ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর ফুটবলের ফাইনালে ৯ নং ও ২৪ নং ওয়ার্ড এবং ক্রিকেটের ফাইনালে ১২ নং ও ১৬ নং ওয়ার্ড নিজেদের অবস্থান নিশ্চিত করেছে।

গতকাল বুধবার (৬ মার্চ) বিকালে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ৪ নং ও ৯ নং ওয়ার্ড এবং ২৪ নং ওয়ার্ড ও ৭৩ নং ওয়ার্ডেট মধ্যকার ফুটবলের সেমি-ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় যথাক্রমে ৯ নং ওয়ার্ড ও ২৪ নং ওয়ার্ড জয় লাভ করে। উভয় দলই প্রতিপক্ষকে ২-০ গোলের ব্যবধানে হারায়।

এদিকে গতকাল ক্রিকেটের সেমিফাইনালে বুয়েট কেন্দ্রীয় খেলার মাঠে ২ নং ও ১৬ নং ওয়ার্ড এবং গোলাপবাগ খেলার মাঠে ১২ নং ও ৬৬ নং ওয়ার্ডের মধ্যকার ক্রিকেটের সেমি-ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় যথাক্রমে ১৬ নং ওয়ার্ড ৭ রানে ও ১২ নং ওয়ার্ড ৫ উইকেটে বিজয় লাভ করে।

এছাড়াও গত মঙ্গলবার ৩৮ নং ও ৭২ নং ওয়ার্ডের মধ্যকার খেলা ব্যাডমিন্টনের ফাইনাল খেলা বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ফাইনালে ৭২ নম্বর ওয়ার্ড ২-১ সেটে ৩৮ নম্বর ওয়ার্ডকে পরাজিত করে। ব্যাডমিন্টনের ফাইনাল খেলায় করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস উপস্থিত ছিলেন।

শুক্রবার (৮ মার্চ) সকাল ১০টায় গোলাপবাগ মাঠে ১২ নং ও ১৬ নং ওয়ার্ডের মধ্যে ক্রিকেটের ফাইনাল খেলা এবং বিকাল ৫টায় কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ৯ নং ও ২৪ নং ওয়ার্ডের মধ্যে ফুটবলের ফাইনাল খেলা ও এবারকার আয়োজনের সমাপনী অনুষ্ঠিত হবে।

সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সভাপতিত্বে করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X