চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের আগের দিন চিরকুট লিখে কনের আত্মহত্যা

গ্রেপ্তারকৃত মিজানুর রহমান মোরশেদ। ছবি : সংগৃহীত
গ্রেপ্তারকৃত মিজানুর রহমান মোরশেদ। ছবি : সংগৃহীত

যৌতুকের চাপ সহ্য করতে না পেরে বিয়ের আগের দিন চিরকুট লিখে আত্মহত্যা করেন রীমা আক্তার। এ ঘটনায় অভিযুক্ত রীমার হবু স্বামী মিজানুর রহমান মোরশেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রীমা আক্তার (২০) পটিয়ার হাইদগাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হীরা তালুকদার বাড়ির মনির আহমদের মেয়ে।

বুধবার (৩ জুলাই) সকালে সিলেট মহানগরের শায়েস্তাগঞ্জ কদমতলী বাসস্ট্যান্ড সংলগ্ন একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে পটিয়া থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি জসীম উদ্দিন।

জানা যায়, গত ২৭ জুন ছিল রীমার গায়ে হলুদ ও মেহেদী অনুষ্ঠান। পরদিন তার বিয়ের কথা ছিল একই এলাকার বাসিন্দা ব্যাংকার মিজানুর রহমান মোরশেদের সঙ্গে। কিন্তু ফার্নিচার দিতে দেরি হওয়া নিয়ে মোরশেদের সঙ্গে ২৭ জুন ঝগড়া হয় রীমার। পরে সে সিলিংফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেয়। সেদিনই রীমার বাবা মনির আহমদ বাদী হয়ে মোরশেদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম জানান, রীমার সঙ্গে মোরশেদের প্রেম চার বছর ধরে। দেড় বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ের কথা পাকা হয়। সে অনুযায়ী কাবিননামাও হয়েছিল।

তিনি জানান, বরযাত্রীর খাবার বাবদ ২ লাখ টাকা রীমার পরিবার থেকে নেয় মোরশেদের পরিবার। তবে বিয়ের আগের দিন হঠাৎ ফার্নিচার দাবি করে তারা। এ সময় রীমার পরিবার তা বিয়ের কয়েকদিন পর দেওয়ার আশ্বাস দেয়। কিন্তু মোরশেদ হলুদের দিন রীমাকে ফোন করে বলে, অনুষ্ঠানের আগে ফার্নিচার তার বাড়িতে না পৌঁছালে বিয়ের পিঁড়িতে বসবে না। এ নিয়ে ঝগড়ার একপর্যায়ে ঘরের দরজা বন্ধ করে সিলিংফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে রীমা আত্মহত্যা করে।

পুলিশ সুপার বলেন, ঘটনার পর থানায় মামলা হলে পুলিশ অভিযানে নামে। বুধবার ভোরে সিলেট থেকে মোরশেদকে গ্রেপ্তার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১০

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

১১

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

১২

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১৩

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

১৪

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

১৫

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

১৬

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

১৮

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

১৯

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

২০
X