চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪, ০৪:৫৬ এএম
অনলাইন সংস্করণ

আন্দোলনকারীদের ভেন্যুতেই গণজমায়েতের ঘোষণা আ.লীগের

চট্টগ্রাম নিউ মার্কেট চত্বর। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম নিউ মার্কেট চত্বর। ছবি : সংগৃহীত

বন্দর নগরী চট্টগ্রামের নিউ মার্কেট চত্বরে রোববার (৪ আগস্ট) এক দফা দাবিতে ‘সর্বাত্মক অসহযোগ আন্দোলন’ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। ঠিক একই স্থানে একই দিন দুপুর ১টায় গণজমায়েত ও র‌্যালি করার কর্মসূচি দিয়েছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (৩ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করে নগর আওয়ামী লীগ। বিষয়টি নিশ্চিত করেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী ও বিনা উস্কানিতে ছাত্রদের কোটা আন্দোলনের আড়ালে স্বাধীনতা ও রাষ্ট্র বিরোধী বিএনপি-জামায়াত-শিবির চক্রের চিহ্নিত সন্ত্রাসীরা ঘৃণ্য ও ন্যাক্কারজনকভাবে বীর মুক্তিযোদ্ধা চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ. বি. এম মহিউদ্দিন চৌধুরী ও তার পুত্র শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে হামলা ও গাড়িতে অগ্নিসংযোগ, মেয়র বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরীর বাসভবনে ইট-পাটকেল নিক্ষেপ, পরিবারের সদস্যদের গালিগালাজ, হত্যার হুমকি, সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চুর অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় রোববার দুপুর ১টায় চট্টগ্রাম নিউ মার্কেট চত্বরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, মহানগর মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, যুব মহিলা লীগ, তাঁতী লীগ, কৃষকলীগ, মৎস্যজীবী লীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগের যৌথ উদ্যোগে বিশাল গণজমায়েত ও র‌্যালি অনুষ্ঠিত হবে।

কর্মসূচিটি সফল করতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সকল কর্মকর্তা, সদস্যবৃন্দ, থানা, ওয়ার্ড, ইউনিটসহ ভ্রাতৃপ্রতীম অঙ্গ-সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মী মিছিল সহকারে যথাসময়ে উপস্থিত থাকার জন্য চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক ও চসিক মেয়র এম. রেজাউল করিম চৌধুরী, সহসভাপতি আলহাজ নঈম উদ্দীন চৌধুরী, অ্যাড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলহাজ খোরশেদ আলম সুজন, এম. জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু বিশেষভাবে আহ্বান জানিয়েছেন।

এর আগে শনিবার সন্ধ্যা ৭টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি রোববার দুপুর আড়াইটায় নিউ মার্কেট চত্বর থেকে ‘সর্বাত্মক অসহযোগ আন্দোলন’ এর কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, দফা এক, দাবি এক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযোদ্ধা ভাতার টাকা বিতরণ নিয়ে শঙ্কা

অবশেষে বিয়ের পিঁড়িতে বিজয়- রাশমিকা

যেসব জেলায় ব্যালট পেপার পাঠানো হচ্ছে

নুর ও মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ

সংঘাত এড়াতে ভিন্ন পথে হাঁটছে যুক্তরাষ্ট্র-ইরান

ঢাকা-৬ উন্নয়নের ভিত্তি গড়তে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ইশরাকের

ইরানে হামলা করলে কী পরিণতি হবে যুক্তরাষ্ট্রের, জানালেন খামেনি

আপনার আমার সবার অধিকার সমান, হিন্দু ধর্মাবলম্বীদের হাবিব

প্রিপারেশন বেশ ভালো : স্বরাষ্ট্র উপদেষ্টা

বাসে বমি হয়? কীভাবে এটি কাটাতে পারবেন জানুন

১০

নির্বাচনের পরই বোঝা যাবে জোটের পরিণতি কী হবে : নাহিদ

১১

বিশ্বকাপ নিশ্চিত করল স্কটল্যান্ড

১২

টানা ৪ দিন ব্যাংক কার্যক্রম বন্ধ থাকবে, কবে থেকে শুরু?

১৩

ছবিতে কী দেখছেন, মাছ নাকি অন্য কিছু? উত্তরই বলে দেবে আপনার মস্তিষ্ক কেমন

১৪

দুবছর পর আংশিকভাবে খুলছে গাজার রাফাহ ক্রসিং

১৫

নারী নেত্রীদের ‘ঝাড়ু মিছিল’, যা বললেন সর্বমিত্র

১৬

বিএনপির বিরুদ্ধে আবোল তাবোল বক্তব্য দেওয়া হচ্ছে : তারেক রহমানের উপদেষ্টা

১৭

মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

১৮

বিএনপির নির্বাচনী ক্যাম্পে আগুন দিল দুর্বৃত্তরা

১৯

এপস্টেইনের নথিতে সাংবাদিক জামাল খাসোগি হত্যার চাঞ্চল্যকর তথ্য ফাঁস 

২০
X