চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ১০:০৪ এএম
আপডেট : ৩০ জুলাই ২০২৩, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ভোট সুষ্ঠু হচ্ছে, নৌকা বিজয়ী হবে : বাচ্চু

ভোট দিয়েছেন নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চু। ছবি : কালবেলা
ভোট দিয়েছেন নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চু। ছবি : কালবেলা

চট্টগ্রামের নিউ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু। রোববার (৩০ জুলাই) সকাল সোয়া আটটার দিকে তিনি ভোট দেন।

ভোট দেওয়ার পর মহিউদ্দিন বাচ্চু বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। আগে এই আসনে নৌকার ভোটের যে পরিসংখ্যান আছে, তাতে মনে করি নৌকা এবার বিজয়ী হবে।

এর আগে রোববার সকাল ৮টা থেকে চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী, হালিশহর ও পাঁচলাইশের একাংশ) উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এ আসনের ১৫৬টি কেন্দ্রের ১ হাজার ২৫১টি বুথে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়। এ নির্বাচনে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা মাধ্যমে ভোটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন।

চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান বলেন, প্রতিটি কেন্দ্রের পরিস্থিতি সিসি ক্যামেরায় নির্বাচন কমিশন থেকে নিবিড় মনিটরিং করা হচ্ছে। রিটার্নিং অফিসার কার্যালয় থেকেও মনিটরিং হচ্ছে। পুলিশের পাশাপাশি র‍্যাব ও বিজিবি আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে। আশা করছি, শেষ পর্যন্ত শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে পারব।

এ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয় প্রার্থী।

তারা হলেন নৌকা প্রতীকে মো. মহিউদ্দিন বাচ্চু, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির সামসুল আলম, সোনালী আঁশ প্রতীকে তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত, ছড়ি প্রতীকে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশিদ মিয়া এবং স্বতন্ত্র প্রার্থী রকেট প্রতীকে মনজুরুল ইসলাম ভূঁইয়া ও বেলুন প্রতীকে মো. আরমান আলী। তবে আওয়ামী লীগের মহিউদ্দিন বাচ্চুর সঙ্গে জাতীয় পার্টির সামসুল আলমের মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত ২ জুন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আফছারুল আমীন মারা যাওয়ার পর আসনটি শূন্য হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদ্রাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১০

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১১

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১২

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৪

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১৫

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১৬

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

১৭

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১৮

রাজধানীতে আজ কোথায় কী

১৯

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

২০
X