চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

দশ বছরের সাজা থেকে বাঁচতে পালিয়ে ১৩ বছর, অতঃপর...

গ্রেপ্তার মো. জসিম উদ্দিন রানা। ছবি : কালবেলা
গ্রেপ্তার মো. জসিম উদ্দিন রানা। ছবি : কালবেলা

চট্টগ্রামে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত মো. জসিম উদ্দিন রানা (৩৬) নামে এক পলাতক আসামিকে ১৩ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

সোমবার (৯ ডিসেম্বর) রাতে নগরের পাহাড়তলি থানাধীন রেলওয়ে স্কুল মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নগর বায়েজিদ বোস্তামী থানাধীন পশ্চিম হাজিপাড়া এলাকার মৃত আবদুল মালেক লেদুর ছেলে। তাকে নগরের বায়েজিদ বোস্তামী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন বলেন, নগরীর পাঁচলাইশ থানার অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. জসিম উদ্দিন রানাকে দীর্ঘ ১৩ বছর পর গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে রানা জানিয়েছে, সে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ১৩ বছর চট্টগ্রাম মহানগরীসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১০

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১২

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৩

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৪

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৫

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৬

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৭

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৮

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৯

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

২০
X