চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম কারাগারে কয়েদির ‘রহস্যজনক’ মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মো. ফারজাদ হোসেন সাজিব (৩২) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর আনুমানিক ২টার দিকে তিনি মারা যান।

তার মরদেহের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ট্রলিতে রঙিন গেঞ্জি পরা সজীবের মরদেহ পড়ে আছে। তার হাতে ও মুখে জখমের চিহ্ন রয়েছে।

যদিও কর্তৃপক্ষের ভাষ্য, দুপুর ১টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে সজীবের পরিবারের দাবি, সজীব সুস্থ ছিলেন। গত সপ্তাহে তিনি তার স্ত্রীর সঙ্গে মোবাইলে কথা বলেছেন। তাকে বেধড়ক মারধর করার ফলে তার মৃত্যু হয়েছে।

নগরীর কোতোয়ালি থানাধীন আসাদগঞ্জ খলিল মেম্বারের বাড়ির মৃত মোহাম্মদ রফিকের ছেলে মো. ফারজাদ হোসেন সজীব।

সজীবের চাচা মো. আবু তালেব কালবেলাকে বলেন, সজীবের কোনো বুকে ব্যথা ছিল না। বেলা সাড়ে ১১টার দিকে কারাগার থেকে ফোন করে সজীব স্ট্রোক করেছে বলে জানানো হয়। এ সময় তার এনআইডি কার্ড আছে কিনা জিজ্ঞেস করে।

তখন তার স্ত্রী বলেন যে, প্রশ্ন করলে অপরদিক থেকে কল কেটে দেয়। কিছুক্ষণ পর আরেকটি নম্বর থেকে ফোন দিয়ে জানানো হয়, ‘সজীব জেলখানায় মারামারি করেছে। তিনি গোসল করার সময় এক আসামির সঙ্গে ধাক্কাধাক্কি করেন। এ ঘটনায় ওই আসামির মাথা ফেটে গেছে। এখন সজীবকে জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছে, তাকে মারধর করা হবে। তাকে অন্য জেলখানায় পাঠিয়ে দেব, আরও মামলা দেব। আপনারা তাড়াতাড়ি বিশ হাজার টাকা নিয়ে আসেন।’ পরে আবার ফোন করে জানানো হয় যে, সজীবকে চমেক হাসপাতালে নেওয়া হয়েছে।

আবু তালেব আরও বলেন, আমরা চমেক হাসপাতাল গিয়ে সজীবের লাশ একটি ট্রলির ওপর দেখতে পাই। পাশে একজন কারারক্ষী দাঁড়ানো। আমি কারারক্ষীকে তার মৃত্যুর কারণ জানতে চাইলে তিনি বলেন, সজীব কীভাবে মারা গেল আমি নিজেই বুঝছি না।

আবু তালেব দাবি করেন, সজীব গ্রেপ্তার হয় প্রায় আড়াই মাস। রাতে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে। সজীবকে কারাগারে বেধড়ক মারধর করা হয়েছে। এর ফলে তার মৃত্যু হয়েছে। কিন্তু কারা কর্তৃপক্ষ সজীব স্ট্রোক করেছে বলে অন্যভাবে ঘটনা প্রবাহিত করার চেষ্টা করছে।

সজীবের মৃত্যুর বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন কালবেলাকে বলেন, ডাকাতি প্রস্তুতির মামলায় ফারজান হোসেন সজীব গ্রেপ্তার হন। তিনি যমুনা ওয়ার্ডে ছিলেন। আবার কারাগারের ভেতরে ক্যান্টিনে কাজ করতেন। সকালেও ভালো ছিলেন। হঠাৎ ক্যান্টিনের লোকদেরকে তিনি জানান যে তার বুকে ব্যথা হচ্ছে। পরে আমরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

১০

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

১১

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

১২

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

১৩

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যকে হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

১৫

প্রবাসী মামা-শ্বশুরকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল আব্দুল্লাহর

১৬

ফটোশুট নয়, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক অগ্রগতি

১৭

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আইনমন্ত্রীর

১৮

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

১৯

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

২০
X