রাঙ্গুনিয়া প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০১:৪৭ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

রাঙ্গুনিয়ায় দুটি বাস ভাঙচুর, একটিতে আগুন

রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তের আগুনে পুড়ে যাওয়া বাস। ছবি : কালবেলা
রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তের আগুনে পুড়ে যাওয়া বাস। ছবি : কালবেলা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ট্রাকে আগুন দেওয়ার একদিন পর এবার দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় আরও দুটি বাসে ভাঙচুর চালায় তারা। বাসগুলো কাপ্তাই সড়কের পরিবহন সংস্থা এবি ট্রাভেলসের মালিকানাধীন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) রাত ৪টার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের বনগ্রাম গণবিদ্যালয় এলাকায় এই ঘটনা ঘটে।

এবি ট্রাভেলসের অন্যতম পরিচালক রাসেল চৌধুরী জানান, তাদের বাসগুলো বরাবরের ন্যায় চন্দ্রঘোনা গণবিদ্যালয়ের সামনের নির্ধারিত স্থানে রাখা হয়। রাত ৩টা থেকে ৪টার মধ্যে ১০-১৫ জন মুখোশধারী দেশীয় অস্ত্র হাতে সেখানে হামলা চালায়। তারা প্রথমে একটি বাসে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেয়। পরে ভাঙচুর করে আরও দুটি বাস। এরপর তারা পাশের পাহাড় দিয়ে পালিয়ে যায়। ভাগ্যক্রমে বাসের ভেতর থাকা ৪ জন স্টাফ কোনোরকম প্রাণে রক্ষা পেয়েছেন। ক্ষতিগ্রস্ত বাসগুলো হল চট্ট মেট্টো ১৪-১৭৬৬, ১৪-১৯৪৩ এবং ১৪- ১৮১২।

ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাখানেকের চেষ্টায় বাসের আগুন নেভানো হয়। এবি ট্রাভেলস নামে ওই বাসসহ একই নামে আরও দুটি বাস ভাঙচুর করা হয়। ওই স্থানে বাসগুলো রাখা ছিল। তবে বাসে কোনো লোকজন ছিল না।

রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্ত্তী বলেন, ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। এই ঘটয় থানায় মামলা হবে।

এর আগে মঙ্গলবার ভোরে একই ইউনিয়নের আধুরপাড়া এলাকায় পাথর বোঝাই দুটি ট্রাকে আগুন ও পোমরা ইউনিয়নের শান্তিরহাটে মোটরসাইকেল পুডিয়ে দেয় দুর্বৃত্তরা। দুটি ঘটনায় থানায় মামলা হয়।

চন্দ্রঘোনা-কদমতলী ইউপি চেয়ারম্যান এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা ইদ্রিস আজগর বলেন, বিএনপি-জামায়াত চক্র এই ঘটনা ঘটিয়েছে। সাধারণ মানুষের জানমাল রক্ষায় এখন ২৪ ঘণ্টা মাঠে থাকবে আওয়ামী নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

মামুনুল হককে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

১০

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

১১

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

১২

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

১৩

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

১৪

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

১৫

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১৬

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১৭

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১৮

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১৯

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

২০
X