হাটহাজারী( চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ০২:২৪ এএম
অনলাইন সংস্করণ

চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে সাড়ে ১৪ লাখ টাকা ছিনতাই

প্রতীকী ছবি : সংগৃহীত
প্রতীকী ছবি : সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে সাড়ে ১৪ লাখ টাকা ছিনতাই করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয়দের সহযোগিতায় একজনকে আটক করলেও তদন্তের স্বার্থে তার পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকালে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ফতেয়াবাদ রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকাল ৪ টায় এনআরবি ব্যাংকের এক কর্মকর্তা একজন সিকিউরিটি গার্ডসহ মোটরসাইকেলযোগে প্রতিদিনের ন্যায় টাকা সংগ্রহ করে ১৪ লাখ ৫৩ হাজার টাকা চৌধুরীহাট জনতা ব্যাংকে জমা করতে যাচ্ছিলেন। এর মধ্যে শাহাজালাল স্কুলের সামনে পৌঁছালে ওতপেতে থাকা ৪-৫ জন মাস্ক পরা যুবক তাদের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দিয়ে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। এ সময় চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে এসে একজনকে আটক করলেও টাকার ব্যাগ নিয়ে অন্য তিন যুবক সিএনজি চালিত অটোরিকশা যোগে পালিয়ে যায়।

হাটহাজারী মডেল থানার ওসি মনিরুজ্জামান জানান, আমরা ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে আটক করেছি। তদন্তের স্বার্থে আপাতত আটক ব্যক্তির পরিচয় প্রকাশ করছি না। পরে বিস্তারিত জানানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের বিপক্ষেও নেইমারকে নিয়ে নেই স্বস্তির খবর 

অল্প বয়সে চুল পেকে যাওয়ার প্রধান ৪ কারণ

ময়মনসিংহে মন্দিরে তালা ভেঙে প্রতিমা ভাঙচুর

পলাশ হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

শিশুশ্রম নিজের ঘর থেকে বন্ধ করতে হবে: শ্রমমন্ত্রী

অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

জামিন পেলেন ‘গরিবের ডাক্তার’ মিশু

এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের 

ধূমপান ও তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতে ডিএনসিসি বদ্ধপরিকর

চলমান তাপপ্রবাহ কমবে কি না, জানাল আবহাওয়া অফিস

১০

‘সুখকর নয়’ জাপানের সঙ্গে ব্রাজিলের শেষবারের স্মৃতি

১১

কুড়িগ্রামে পানিবন্দি ২০ গ্রামের মানুষ

১২

রাবিতে ছাত্রদলের সিট দখলে ছাত্রশিবিরের মানববন্ধন 

১৩

অভিনেত্রীর পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ, নির্মাতা বলছেন ভিন্ন কথা

১৪

বিশ্বসেরা ব্র্যান্ড থেকে বাংলাদেশের শিক্ষা: একবিংশ শতাব্দীর উন্নয়নের নতুন পাঠ

১৫

সেবা নিতে এসে মানুষ যেন হয়রানি না হন : নরসিংদী জেলা প্রশাসক

১৬

সোনালী ব্যাংক ও ল্যাবএইডের মধ্যে কর্পোরেট স্বাস্থ্যসেবা চুক্তি

১৭

কবে কোথায় হতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী আলোচনা? 

১৮

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৯

স্বেচ্ছাসেবক দল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল 

২০
X