আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ
ছয় বছরে মৃত্যু ১৩

আনোয়ারায় হাতি আতঙ্কে রাত জেগে পাহারা 

আনোয়ারায় হাতি আতঙ্কে রাত জেগে পাহারা 

চট্টগ্রামের আনোয়ারায় আবারও হাতি আতঙ্কে রাত কাটছে পাঁচ ইউনিয়নের বাসিন্দাদের। বুধবার (৫ জুলাই) রাতে উপজেলার উত্তর হাজিগাঁও এলাকায় হাতির পায়ে পিষ্ট হয়ে ছাবের আহমদ রেনু (৭৮) নামের এক বৃদ্ধের মৃত্যুর পর এ আতঙ্ক আরও বেড়েছে।

গত ছয় বছরে দেয়াং পাহাড়ে অবস্থানরত এই তিনটি হাতির আক্রমের ১৩ জনের মৃত্যু হয়েছে। সন্ধ্যা নামলেই হাতির ভয়ে এলাকাবাসী রাত জেগে পাহারা দেয়।

বন বিভাগ বলছে, নির্বিচারে পাহাড় কাটার কারণে খাবারের সন্ধানে হাতিগুলো লোকালয়ে চলে আসে।

জানা যায়, গত সাত বছর ধরে তিনটি হাতি বাঁশখালী পাহাড় থেকে এসে আনোয়ারার দেয়াং পাহাড়ে অবস্থান করে। দিনের বেলায় হাতিগুলো পাহাড়ে অবস্থান করলেও রাতে নেমে আসে লোকালয়ে। উপজেলার হাজিগাঁও, ঝিওরি, বটতলী, রাডার অফিস, কবিরের দোকান, মোহাম্মদ পুর, ফকিরখিল, বন্দর, গুয়াপঞ্জক, দেয়াংবাজার, বদলপুরা ও কর্ণফুলী উপজেলার বড়উঠান এলাকায় লোকালয়ে এসে তাণ্ডব চালায়। হাতির আক্রমণে এ পর্যন্ত ১৩ জন নারী-পুরুষের মৃত্যু ঘটেছে, আহত হয়েছে শতাধিক। হাতির তাণ্ডবে মানুষের ঘরবাড়ি ও ফসলের ক্ষতি হয়েছে কোটি টাকার উপরে।

স্থানীয়রা জানায়, হাতি তাড়াতে বন বিভাগের কর্মী থাকলেও কয়েক বছর ধরে তাদের দেখা যায় না।

স্থানীয় বাসিন্দা আবু জাফর বলেন, বন বিভাগের কোন কর্মী এলাকায় আসে না। কেউ মারা গেলে কর্মকর্তারা দেখতে আসেন। কিছু টাকা দিয়েই দায়িত্ব শেষ করেন। এখন আমরা এলাকাবাসী রাত জেগে বাড়িঘর পাহারা দিচ্ছি।

ফকিরখিল এলাকার বাসিন্দা মো. ইদ্রীস বলেন, গত তিন দিন আগে আমার বাড়িঘর ভাঙচুর করেছে হাতির দল। বন বিভাগের কাউকে দেখি নাই।

বাঁশখালীর জলদি বন্যপ্রাণী সংরক্ষণ ও অভয়ারণ্য রেঞ্জের কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, খাবারের সন্ধানে হাতিগুলো দেয়াং পাহাড় থেকে লোকালয়ে নেমে আসে। বিষয়টি স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানিয়েছি। ক্ষয়ক্ষতি কমানোর জন্য কয়েকটি টিম কাজ করছে। ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন বলেন, বৃহস্পতিবার হাতির আক্রমণে নিহত ব্যক্তির পরিবারের কাছে গিয়েছি। এ বিষয়ে পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও বন বিভাগের সঙ্গে বসব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘৃণিত খেলোয়াড়দের তালিকায় উঠল নাম  / ফাইনাল শেষে প্রতিপক্ষকে মেরে ‘লাল কার্ড’ দেখলেন মেসির সতীর্থ

২০ জুলাই / আন্তর্জাতিক চন্দ্র দিবস আজ 

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

সাড়ে পাঁচ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনা পর্যালোচনা করছে আইএইএ

জুলাইয়ের ‘অভিশাপ’ পিছু ছাড়ল না মেসিদের! চতুর্থবার ফাইনালে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

১০

২০ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১১

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

১২

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

১৩

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

১৪

আর্জেন্টিনাই ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন

১৫

২০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৬

কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

১৭

ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত?

১৮

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

১৯

মেসি সর্বকালের সেরা, তার জন্য গর্বিত হওয়া উচিত: স্কালনি

২০
X