চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১২ মার্চ ২০২৪, ০১:৫২ এএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে বেশি দামে লেবু-শসা বিক্রি

চট্টগ্রামের আড়তদারসহ চার প্রতিষ্ঠানকে জরিমানা। ছবি : কালবেলা
চট্টগ্রামের আড়তদারসহ চার প্রতিষ্ঠানকে জরিমানা। ছবি : কালবেলা

চট্টগ্রামে রোজা শুরুর আগেই হঠাৎ বেড়ে গেছে লেবু ও শসার দাম। ৫ টাকার প্রতিপিস লেবু বিক্রি হচ্ছে ১২ থেকে ১৪ টাকায়। পাইকারিতে ১০ টাকা পর্যন্ত লেবুর দাম বাড়লেও খুরচায় এর প্রভাব আরও বেশি। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পাওয়া গেছে সত্যতা। চট্টগ্রামের আড়তদারসহ চার প্রতিষ্ঠানকে করা হয়েছে জরিমানা।

সোমবার (১১ মার্চ) নগরের রিয়াজউদ্দীন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ্।

এ সময় উপস্থিত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ছিলেন সহকারী পরিচালক মো. আনিছুর রহমান এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার।

উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ কালবেলাকে বলেন, যে লেবু আগে ৫ টাকায় বিক্রি হয়েছে সেই লেবু এখন আড়তদাররা ১২ থেকে ১৪ টাকায় বিক্রি করছেন। এমনকি তারা ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ করছে না। এ ছাড়া মূল্য তালিকাও নেই। এসব বিষয়ের জন্য লেবু বিক্রির দায়ে মেম্বার বাণিজ্যালয়কে ৫০ হাজার টাকা ও একই অপরাধে মাসুরা বাণিজ্যালয়কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বর্ধিত মূল্যে শসা বিক্রির দায়ে মিতালী বাণিজ্যালয়কে ১৫ হাজার টাকা ও বিছমিল্লাহ্ বাণিজ্যালয়কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার প্রথম নারী ডিসি হলেন রোজী আক্তার

খোলা আকাশই একমাত্র ছাদ, ১৪ দিন ধ‌রে শূন্যরেখায় তিন যুবক‌

ঢাকা বিভাগীয় কমিশনার হলেন মনিরুজ্জামান মিঞা

সিলেটের নতুন ডিসি রেজা হাসান

নকআউট উত্তেজনা শুরু  / এক নজরে শেষ ৩২-এ কে কার মুখোমুখি

জুলাই থেকে শিক্ষক নিয়োগ শুরু: শিক্ষামন্ত্রী

ঋণ পরিশোধের সময় স্বেচ্ছায় অতিরিক্ত দান কি সুদ?

গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

ভাইভা দিতে এসে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

‘নুজসাতের মৃত্যুর আগে সাকিনের সঙ্গে ৪ বার কথা, তিন মাসে ১১৮ কল’

১০

প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

১১

তালাবদ্ধ ঘর থেকে মায়া হরিণ উদ্ধার

১২

সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

১৩

মেসির টানা ৭, রোনালদোর ৬, জার্মানির ৭-১ গোলের জয়সহ প্রথম রাউন্ডে যত রেকর্ড

১৪

টিউশনি না পেয়ে শরবতের দোকান, অভাব জয় বিশ্ববিদ্যালয় ছাত্রের

১৫

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৬

ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল যুক্তরাজ্য

১৭

আওয়ামী লীগ নেতার বেধড়ক মারধরে আহত বিএনপি নেতা

১৮

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

১৯

‘বাংলাদেশকে সত্যিই ভালোবাসি, তাদের সমর্থন অসাধারণ’— এমি মার্টিনেজ

২০
X