লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৪, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

রাসেল ভাইপার সন্দেহে অজগর পিটিয়ে হত্যা

রাসেল ভাইপার মনে করে পিটিয়ে মারা অজগর সাপ। ছবি : কালবেলা
রাসেল ভাইপার মনে করে পিটিয়ে মারা অজগর সাপ। ছবি : কালবেলা

চট্টগ্রামের লোহাগাড়ার চুনতিতে রাসেল ভাইপার সন্দেহে বার্মিজ গোলবাহার প্রজাতির আজগর সাপকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা।

শুক্রবার (২১ জুন) রাতে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ডেপুটি পাড়ায় ওই সাপটিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গত রাতে লোকালয়ে অজগর সাপটির দেখা মেলে। পরে রাসেল ভাইপার মনে করে আতঙ্কিত হয়ে অজগরটিকে লাঠি দিয়ে আঘাত করে স্থানীয়রা। এত সাপটির মৃত্যু হয়। এ নিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। মৃত অজগরটি দেখতে উৎসুক জনতার ভিড় জমে যায়।

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন জানান, রাসেল ভাইপার নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো সাপকে এভাবে মেরে ফেলা ঠিক হবে না। লোকালয়ে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে বন বিভাগে খবর দেওয়ার অনুরোধ জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১০

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১১

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১২

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১৩

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১৪

নাহিদা আক্তারের রেকর্ড

১৫

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৬

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৭

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৮

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৯

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

২০
X