সিলেট ব্যুরো
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ০৬:১২ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৪, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে লগির আঘাতে যুবকের মৃত্যু

লগির আঘাতে নিহত যুবক (ডানে)। ছবি : সংগৃহীত
লগির আঘাতে নিহত যুবক (ডানে)। ছবি : সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে পিয়াইন নদীর ঘাটে ইঞ্জিল চালিত নৌকা রাখাকে কেন্দ্র করে লগির আঘাতে এক যুবক নিহত হয়েছেন। পরে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

সোমবার (৮ জুলাই) সকালে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের জাফলং চা বাগান এলাকার পিয়াইন নদীর দক্ষিণ পাড়ে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আব্দুন নুর (৩৫) উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের নয়াবস্তী গ্রামের মৃত করিম হোসেনের ছেলে। অপরদিকে গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম হোসেন মিয়া। তিনি উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের বাউরভাগ হাওর গ্রামের রুস্তম খার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় ইঞ্জিনচালিত স্টিলবডি নৌকা নিয়ে বালু, পাথর আনতে জাফলংয়ের পিয়াইন নদীতে যায় তারা। নৌকা ঘাটে রাখাকে কেন্দ্র করে আব্দুন নূর ও হোসেনের মধ্যে কথাকাটাকাটি ও মারামারি হয়। এক পর্যায়ে হোসেনের লগির আঘাতে আব্দুন নুর মাথায় আঘাত পেয়ে নদীর পানিতে তলিয়ে যায়। স্থানীয় ও আত্মীয়রা অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করা হয়। তাৎক্ষণিক জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে স্থানীয়রা এ ঘটনায় জড়িত হোসেন মিয়াকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে।

গোয়াইনঘাট থানার ওসি মো. রফিকুল ইসলাম কালবেলাকে বলেন, খবর পেয়েই গোয়াইনঘাট থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিদের জন্য অবশেষে ভারতের পর্যটন ভিসা চালু, আবেদন করবেন যেভাবে

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

তুরাগের তিন লাশ, দুর্ঘটনা নাকি অন্য কিছু?

চলতি বিশ্বকাপে প্রথম গোল হজম করল আর্জেন্টিনা

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি ও দুই হত্যা মামলার রায় আজ

‘বসনিয়া কোথায় জানি না, জানতেও চাই না’: মার্কিন নারী সাংবাদিকের মন্তব্যে নিন্দার ঝড়

ভিএআরেই পর্তুগালের রক্ষা, নকআউটে কাদের প্রতিপক্ষ পেল রোনালদোরা

প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেসিবিহীন আর্জেন্টিনা

মার্কিন হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে ইরানের হামলা

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে তদন্তের মুখে কেপ ভার্দের অধিনায়ক

১০

সারা দেশে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

১১

২৮ জুন / আজকের নামাজের সময়সূচি

১২

লেবাননের সঙ্গে আরও কয়েকটি সমঝোতা হতে পারে: নেতানিয়াহু

১৩

২৮ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

১৪

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ

১৫

গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, মুখে লাগানো ছিল টেপ

১৬

কেমন হলো মেসিবিহীন আর্জেন্টিনার একাদশ

১৭

লেবানন-ইসরায়েল চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

১৮

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

লবণাক্ততায় ফলন নিয়ে শঙ্কা, দীর্ঘমেয়াদি সমাধান চান কৃষকরা

২০
X