নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

কিশোর গ্যাং নেতাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৪ সদস্য

নিহত কিশোর গ্যাং নেতা মারুফ হোসেন। ছবি : সংগৃহীত
নিহত কিশোর গ্যাং নেতা মারুফ হোসেন। ছবি : সংগৃহীত

নরসিংদীর শিবপুরে কিশোর গ্যাংয়ের নেতা মারুফ হোসেনকে কুপিয়ে হত্যার ঘটনায় তাদের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ জুলাই) রাতে শিবপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের এসব সদস্যকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৯ জুলাই) ভোরে শিবপুর থানায় নিহতের বোন বৃষ্টি আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের প্রধান শওকত আলী ওরফে সৈকতকে (২৫) প্রধান আসামি করে ২৩ জনের নাম উল্লেখসহ মোট ৩১ জনকে আসামি করা হয়।

গ্রেপ্তারকৃত চারজন হলেন- সৈকত গ্রুপের সদস্য বশির সরকার (২২), রিপন মিয়া (২৩), মো. আবদুল্লাহ (২৩) ও মো. আরিফ (২১)। তাদের মধ্যে আবদুল্লাহ, বশির ও রিপন মামলার এজাহারভুক্ত আসামি এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকা সন্দেহে আরিফকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত রোববার (৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শিবপুর থানা সংলগ্ন সদর রোডের একটি তিনতলা বাড়ির দ্বিতীয় তলায় মারুফ হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। মারুফ হোসেন শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের সৈয়দনগর এলাকার মো. মোশাররফ হোসেনের ছেলে। শিবপুর শহরে বাবার চাকরি সূত্রে প্রাপ্ত কোয়ার্টারে মাকে নিয়ে বসবাস করে স্থানীয় বাজারে সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করত।

শিবপুর থানার ওসি ফরিদ উদ্দিন বলেন, কিশোর গ্যাংয়ের দুই সদস্যের দ্বন্দ্ব ও পূর্বশত্রুতার জেরে প্রতিশোধ নিতে মারুফকে হত্যা করা হয়। এ ঘটনায় অপর কিশোর গ্যাংয়ের ২৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করে মামলা করেন নিহতের বোন বৃষ্টি আক্তার। গ্রেপ্তারকৃত চারজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১০

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১১

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১২

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৩

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৪

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৫

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৬

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৭

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৯

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

২০
X