কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পর্শে মা ও ছেলের মৃত্যু

বিদ্যুৎস্পর্শে মা-ছেলের মৃত্যু। ছবি : কালবেলা
বিদ্যুৎস্পর্শে মা-ছেলের মৃত্যু। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদ্যুৎস্পর্শে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায় পৌরশহরের খারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার সুমন মিয়ার স্ত্রী কুলসুম বেগম ও তার ছেলে আরিফ মিয়া। আহত হয়েছেন তার মেয়ে সানজিদা আক্তার। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সম্প্রতি সুমন তার বসতবাড়িতে টিন শেডের একটি ঘর তৈরি করেছিলেন। আজ সন্ধ্যায় তার ছেলে আরিফ ঘরে বিদ্যুতের লাইনের কাজ করেছিলেন। হঠাৎ একটি তারে আটকে যায় সে। এ সময় তার মা তাকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পর্শ হন। ঘরে থাকা তার বোন দুজনকে উদ্ধারে এগিয়ে এলে সে-ও বিদ্যুৎস্পর্শে আহত হয়। পরে স্থানীয়রা তাদের তিনজনকে আহত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন। আহত সানজিদাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কসবা থানার ওসি রাজু আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোজা রেখে স্বামী-স্ত্রী কতটুকু ঘনিষ্ঠ হতে পারবে?

দেশে ভূমিকম্প অনুভূত

বক্স অফিসে রানির দাপট

বাংলাদেশের পাশে পাকিস্তান কি থাকবে? চূড়ান্ত সিদ্ধান্ত আজ 

৫০ হাজার টাকা বেতনে চাকরি দিচ্ছে রেড ক্রিসেন্ট, আবেদন অনলাইনে

ইইউ সেনাবাহিনীকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা ইরানের

জামায়াত আমিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলল ছাত্রদল

বিশ্ব হিজাব দিবসে নারী শিক্ষার্থীদের হিজাব উপহার দিল রাকসু 

রোজার নিয়ত কখন, কীভাবে করবেন?

রেজাউলের শিশুকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়লেন জামায়াত আমির

১০

সোমবার খুলনা ও যশোরে নির্বাচনী প্রচারে যাচ্ছেন তারেক রহমান

১১

এবারও হাত না মেলানোর ‘লড়াই’ জিইয়ে রাখল ভারত-পাকিস্তান

১২

বিএনপি শুধু কথা দিয়ে থেমে থাকে না, কাজ দেখায় : রবিন

১৩

ফেব্রুয়ারির হলিউড

১৪

জামায়াত আমিরের পোস্টের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

১৫

অর্থ মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৬

শহীদ মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

১৭

যশোরে তারেক রহমানের আগমন ঘিরে চলছে প্রস্তুতি

১৮

দেশে পৌঁছাল ১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট 

১৯

সিরাজগঞ্জে জামায়াতের নির্বাচনী অফিসে আগুন

২০
X