বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুলাই ২০২৪, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশের দুই কর্মকর্তার বিরুদ্ধে লুট ও চাঁদাবাজির অভিযোগ

বামে এসআই দ্বীন মোহাম্মদ ও ডানে এএসআই আব্দুল হাকিম। ছবি : সংগৃহীত
বামে এসআই দ্বীন মোহাম্মদ ও ডানে এএসআই আব্দুল হাকিম। ছবি : সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর থানার দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্থানীয় এক মোবাইল ব্যবসায়ীর দোকানের মোবাইল লুট ও ১ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হলেন, এসআই দ্বীন মোহাম্মদ ও এএসআই আব্দুল হাকিম।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার জগদীশপুর বাজারের জান্নাত টেলিকমের মালিক আলী আহমদ আলতাবের দোকানে এ ঘটনা ঘটে।

জানা যায়, চোরাই মোবাইল উদ্ধারের কথা বলে ২ জন পুলিশ কনস্টেবলসহ ওই ২ এসআই দোকানের প্রায় ১৭টি মোবাইল হাতিয়ে নেন। পরে দোকান মালিকের ঘরে সার্চ ওয়ারেন্ট ছাড়াই প্রবেশ করে মামলা করার হুমকি দিয়ে ১ লাখ টাকা চাঁদা আদায় করেন। এ ঘটনা স্থানীয়রা প্রত্যক্ষ করেছেন। ঘটানার প্রতিবাদ জানিয়ে তদন্তের দাবি জানান স্থানীয় জগদীশপুর বাজার কমিটির সেক্রেটারি প্রবীর রায়।

ভুক্তভোগী মোবাইল ব্যবসায়ী আলতাব ও তার পরিবারের সদস্যরা জানান, এসআই দ্বীন মোহাম্মদ ও এএসআই হাকিম আমাদের দোকানের সব মোবাইল শুধু নেননি সঙ্গে ঘরে গিয়ে লোকজনদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। বিশ্রী ভাষায় গালিগালাজ করেছেন মহিলাদের সঙ্গে। ১ লাখ টাকা ভয় দেখিয়ে নিয়ে গেছেন। আমরা ভিডিও করতে চাইলে আমাদের মোবাইলও কেড়ে নিয়েছেন। তারা পুলিশ হয়ে গুণ্ডার মতো আচরণ করেছেন।

শুক্রবার (২৬ জুলাই) দুপুর ২টা পর্যন্ত মাধবপুর থানায় খোঁজ নিলে ওই ২ পুলিশ কর্মকর্তা কর্তৃক জব্দ তালিকায় কোনো মোবাইল কিংবা অন্য কোনো মালামাল পাওয়া যায়নি।

ফোনে যোগাযোগ করা হলে পুলিশের ওই ২ কর্মকর্তা ঘটনার আংশিক সত্যতা স্বীকার করেন। এ ছাড়া বিষয়টি স্থানীয় সর্দার আ. জলিল মনুর মাধ্যমে মীমাংসা চলছে বলে জানিয়ে ফোন কেটে দেন।

স্থানীয় সর্দার আ. জলিল মনু বলেন, বিষয়টি আমরা সমাধানের চেষ্টা করছি। দারোগা ২ জন আমাকে দায়িত্ব দিয়েছেন। তারা যা নিয়েছে সব ফেরত দেবে।

মাধবপুর থানার ওসি জাবেদ মাসুদ কালবেলাকে জানান, বিষয়টি আমি অবগত নই, এখন জানলাম। দুই দারোগার অপেশাদারিত্বের বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

সর্বশেষ খবরে জানা যায়, ওই এসআইরা ভুক্তভোগী মোবাইল ব্যবসায়ীকে কনভিন্স করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X