কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪, ০৮:২০ এএম
অনলাইন সংস্করণ

সাবেক রাষ্ট্রপতির বাসায় লুটপাট ও অগ্নিসংযোগ

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাসার উঠানে আসবাবপত্রে অগ্নিসংযোগ। ছবি : কালবেলা
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাসার উঠানে আসবাবপত্রে অগ্নিসংযোগ। ছবি : কালবেলা

কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাসায় ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৫ আগস্ট) বিকেলে শহরের খরমপট্টি এলাকায় বাসভবনে শত শত মানুষ প্রধান ফটক ভেঙে বাসায় ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় তারা বাসার মালামাল লুট করে নিয়ে যায়। ভাঙচুর চালানো হয় ঘরের ভেতরে থাকা আসবাবপত্রে। পরে বাসার উঠানে আসবাবপত্র এনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

এ সময় হামলা হয়েছে জেলা ছাত্র লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন মোল্লা সুমনের বাসভবন ও ব্যক্তিগত চেম্বারে। শহরের কালীবাড়ি মার্কেটে অবস্থিত সময় টেলিভিশন ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার অফিস, প্রেসক্লাবে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

অন্যদিকে জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয় এবং কিশোরগঞ্জ সদর মডেল থানায় হামলা করেছে দুর্বৃত্তরা। এসব স্থাপনায় সেনা মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও কালীবাড়ি মোড়ে অবস্থিত শহীদ সৈয়দ নজরুল ইসলাম ও সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালে হামলা করে ভেঙে ফেলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১০

আজকের নামাজের সময়সূচি

১১

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১২

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৩

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১৪

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

১৫

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

১৬

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১৮

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১৯

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

২০
X