আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদের সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণে মাঠে আমতলী ফায়ার সার্ভিসের কর্মীরা

আমতলীর সড়কে শিক্ষার্থীদের পাশাপাশি কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : কালবেলা
আমতলীর সড়কে শিক্ষার্থীদের পাশাপাশি কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : কালবেলা

বরগুনা আমতলীতে ঢাকাসহ সারা দেশের ন্যায় ছাত্রদের সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য ও তাদের ভলান্টিয়াররা।

ট্রাফিক পুলিশের অনুপস্থিতির কারণে ট্রাফিক ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে সেজন্য রাজধানী ঢাকাসহ সারা দেশের ট্রাফিক পয়েন্ট ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিয়োজিত আছেন তারা।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ৮টা থেকে আমতলীতে ফায়ার সার্ভিস ট্রাফিক নিয়ন্ত্রণের এ কার্যক্রম পরিচালনার তথ্য নিশ্চিত করেছে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষ।

এ ছাড়া আমতলীতে চলমান ট্রাফিক সংকট নিরসনে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন, সাধারণ শিক্ষার্থী, আমরা আমতলীবাসী, স্বেচ্ছাসেবী সংগঠনের ভলান্টিয়ারদের ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিনের নির্দেশনা অনুসরণে ফায়ার সার্ভিসের ট্রাফিক নিয়ন্ত্রণের এই কার্যক্রম তত্ত্বাবধান করছেন পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

উল্লেখ্য, সারা দেশের মোট ২২৭টি ট্রাফিক পয়েন্টে ৬২০ জন ফায়ারফাইটার এবং ৫৭টি ট্রাফিক পয়েন্টে ২১৫ জন ভলান্টিয়ার ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত আছেন।

আমতলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়ের হাউস ইন্সপেক্টর মো. হানিফ মিয়া জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় সড়কে চলমান ট্রাফিক শূন্যতা সংকট কাটিয়ে উঠতে আমাদের আমতলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচ সদস্যের একটা টিম ছাত্রদের সঙ্গে শহরের মূল সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে। পরে নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১০

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১১

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১২

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৩

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৪

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৫

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৬

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৭

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৮

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৯

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

২০
X