শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৪ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

যুবদল নেতার ওপর স্বেচ্ছাসেবক দলের হামলা

হামলায় আহত হয়ে পড়ে আছে যুবদল নেতা মতিউর রহমান সাগর। ছবি : কালবেলা
হামলায় আহত হয়ে পড়ে আছে যুবদল নেতা মতিউর রহমান সাগর। ছবি : কালবেলা

শরীয়তপুরের নড়িয়া উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান সাগর ও তার কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি রেজাউল হাওলাদার ও তার লোকজন এ হামলা চালায় বলে অভিযোগ আহত যুবদল নেতার।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চাকধ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, নড়িয়া উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান সাগর, উপজেলা যুবদলের সদস্য সোহাগ মাঝি, ঘড়িসার ইউনিয়ন যুবদলের সহসভাপতি আক্কাস বেপারি, বিল্লাল খান ও মিজানুর রহমান জাহিদ।

ভুক্তভোগীরা জানান, নড়িয়া উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান সাগরের সঙ্গে জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি রেজাউল হাওলাদারের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দীর্ঘদিনের। শুক্রবার ১০টার দিকে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এস এম ফয়সালের আগমন উপলক্ষে ২০টি মোটরসাইকেলে নেতাকর্মীদের নিয়ে নড়িয়া যাচ্ছিলেন মতিউর রহমান।

এ সময় তারা চাকধ এলাকায় আসলে গতিরোধ করে স্বেচ্ছাসেবক দলের নেতা রেজাউল হাওলাদার, রনি মাঝিসহ বেশ কয়েকজন। এ সময় তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। এতে অন্তত পাঁচজন আহত হয়। পরে তাদের উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নড়িয়া উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান সাগর বলেন, আমি ২০টি মোটরসাইকেল নিয়ে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এস এম ফয়সালের আগমন উপলক্ষে শুভেচ্ছা জানাতে যাচ্ছিলাম। চাকধ এলাকায় রেজাউল হাওলাদার ও রনি মাঝিসহ বিএনপির কিছু সুবিধাবাদী লোক আমাদের ওপর হামলা চালায়।

তিনি বলেন, হামলাকারীরা আমার ছেলের পা ভেঙে ফেলেছে, আমার নেতাকর্মীদের আহত করেছে। আমি এই ঘটনার বিচার চাই।

জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি রেজাউল হাওলাদার কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, কৃষক দলের কেন্দ্রীয় নেতা ফয়সাল ভাইয়ের অনুষ্ঠানে যোগ দিতে মোটরসাইকেলের বহর নিয়ে যাচ্ছিলাম। তখন আমি, স্বপন ভাই ও হায়দার ভাই সামনে ছিলাম। পেছনে কী সমস্যা হয়েছে আমি সে বিষয়ে কিছুই জানি না।

নড়িয়া থানার ওসি মোস্তাফিজুর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

চরিত্র হনন: এক নীরব ঘাতক

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১০

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১১

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১২

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১৩

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

১৪

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১৫

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

১৬

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

১৭

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব : আইনমন্ত্রী

১৮

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

১৯

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

২০
X